হাইকোর্টের রুল নোটিশ কুণালকে, কেন জেলে পাঠানো হবে না : জানাতে হবে আদালতে

খবর লাইভ : আদালত অবমাননা মামলায় এবার কলকাতা হাইকোর্টের জারি করা রুল নোটিশ পেলেন তৃণমূল মুখপাত্র তথা তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। নারকেলডাঙা থানার মাধ্যমে নোটিশ পাঠিয়েছে উচ্চ আদালত। আদালত অবমাননার অভিযোগ জানিয়ে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে ওই নোটিশে। জানতে চাওয়া হয়েছে কোন যুক্তিতে তাঁকে জেলে পাঠানো হবে না কিংবা শাস্তি দেওয়া হবে না।

আগামী ১৬ জুন বেলা সাড়ে ১২টায় তাঁকে হাইকোর্টের তিন সদস্যের বিশেষ বেঞ্চের সামনে উত্তর-সহ সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এও বলা হয়েছে, আদালতের অনুমতি ছাড়া তিনি আদালত থেকে বেরতে পারবেন না। সূত্রের খবর, আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে তাঁকে হাইকোর্ট থেকে সরাসরি জেলে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা থাকছে।

উল্লেখ্য, এসএলএসটি শারীরশিক্ষা, কর্মশিক্ষা প্রার্থীদের আদালত চত্বরে এক বিতর্কিত বিক্ষোভকে কেন্দ্র করে আদালত অবমাননার মামলা হয়। প্রধান বিচারপতি এই মামলার জন্য তিন বিচারপতির একটি বিশেষ বেঞ্চ গঠন করেছেন। বিক্ষোভকারীদের কয়েকজনের সঙ্গে কুণাল ঘোষের  নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। গত ১৯ মে এই মামলার শুনানিতে আদালতে কুণাল ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য ও অয়ন চক্রবর্তী বলেন, “আমাদের হলফনামা প্রস্তুত। আমরা এখনই জমা দিতে পারি। কিন্তু যেহেতু আদালতের নির্দেশে ঘটনা নিয়ে পুলিশ রিপোর্ট জমা পড়েছে এবং আগের দিন রাতে আমরা তার কপি পেয়েছি, তাই তার উল্লেখ আমাদের হলফনামায় থাকা দরকার। সেই কারণেই আমার মক্কেল কুণাল ঘোষের হলফনামা জমা পড়েনি।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago