ইউনূসের ঘোষিত সময় মানতে নারাজ, ডিসেম্বরেই বাংলাদেশে নির্বাচন চায় বিএনপি

খবর লাইভ : আগামী বছরে এপ্রিল মাসের প্রথমার্ধ্বে নির্বাচন হবে। শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এমনটাই ঘোষণা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। কিন্তু সেই তারিখ মানতে নারাজ বিএনপি। তারা পরিষ্কার জানিয়েছে, তাদের দাবিমতো ডিসেম্বরেই নির্বাচন করতে হবে। অন্যথায় তারা আন্দোলনের পথে নামবে। রাস্তা অবরোধের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

দলীয় বৈঠকের পর বিএনপির তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে, ‘২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার বিরাট ত্যাগের মাধ্যমে এই বিজয় অর্জিত হয়েছিল। কিন্তু নির্বাচনে অপ্রয়োজনীয় বিলম্ব মানুষকে হতাশ এবং ক্ষুব্ধ করেছে। এই পরিস্থিতিতে রমজান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করা হয়েছে এদিনে বৈঠকে।’

ডিসেম্বরেই নির্বাচন করতে বিএনপি, জামাত-সহ বিভিন্ন বিরোধী শিবিরের চাপের মধ্যেই শুক্রবার ইউনুস ঘোষণা করেন, ভোট হবে এপ্রিলে। তাঁর যুক্তি, ”দেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর তিনটি কাজের দায়িত্ব নেওয়া হয়েছিল– সংস্কার, বিচার, নির্বাচন। সেসব কাজ শেষের পরই নির্বাচন হতে পারবে। এবিষয়ে দেশবাসীকে দিশা দেবে নির্বাচন কমিশন।”

কিন্তু এই যুক্তি মানতে চাইছে না বিএনপি। তাদের সাফ কথা, নির্বাচনকে অতদূর টেনে নিয়ে যাওয়ার অর্থই হয় না। এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচনের অর্থই আবহাওয়া সেখানে প্রতিকূল ভূমিকা পালন করবে। তার উপরে সেমাসের দ্বিতীয়ার্ধে শুরু হয়ে যাবে রমজান। এই পরিস্থিতিতে ডিসেম্বরেই নির্বাচন করার সপক্ষে ইউনুস যা যুক্তি দেখাচ্ছেন তা ভিত্তিহীন।

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরেই ইউনুস সরকারের উপর একেবারে খড়গহস্ত হয়ে উঠেছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। বারবার সংস্কারের কথা বলে নির্বাচনে কালক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগে সরব খালেদা জিয়ার দল। তারা চায়, দ্রুত নির্বাচন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ইউনুস ‘ক্ষমতালোভী’ বলেই এখন নির্বাচন চাইছেন না বলে অভিযোগে সরব বিএনপি। সেই ক্ষোভই ফের প্রকাশ করে ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে নির্বাচন করানোর দাবিতে সরব হল তারা। যাকে ঘিরে ফের বাংলাদেশের আকাশে ঘনীভূত রাজনৈতিক অস্থিরতার কালো মেঘ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago