খবর লাইভ : গোটা টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো খেলেও বিদায় নিতে হল গুজরাত টাইটান্সকে। এলিমিনেটর রাউন্ডে গুজরাটের বিরুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা। অধিনায়ক না হলেও এই ম্যাচে তিনিই ছিলেন মুম্বইয়ের জয়ের মূল কারিগর। গোটা টুর্নামেন্টে নিষ্প্রভ থাকলেও শুভমন গিলের দলের বিরুদ্ধে অবশ্য তাঁর ব্যাট জেগে উঠেছিল। টুর্নামেন্টে প্রথমবার খেলতে নামা জনি বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে শুরু থেকেই ঝড় তোলেন রোহিত। তবে প্রথম দিকে বিধ্বংসী মেজাজ নেন বেয়ারস্টোই। দ্রুত গতিতে তিনি রান তুলতে থাকেন। মাত্র ২২ বলে ৪৭ রান করেন বেয়ারস্টো। গোটা টুর্নামেন্টেই গুজরাটের বোলিং দুরন্ত থাকলেও বিশেষ করে প্রসিদ্ধ কৃষ্ণ, এদিনের ম্যাচে একেবারেই ছন্দে ছিল না। রোহিতের দুটো ক্যাচ ফস্কান শুভমনের ছেলেরা। রোহিত ৫০ বলে ৮১ রান করেন। তিনিই এদিন ম্যাচের সেরা হন। মুম্বই ২০ ওভারে পাঁচ উইকেটে ২২৮ রান করে। মুম্বইয়ের হয়ে সূর্য কুমার যাদব ৩৩, তিলক ভার্মা ২৫ ও হার্দিক পান্ডিয়া ২২ রান করেন।
গোটা টুর্নামেন্টেই গুজরাটের ব্যাটিং লাইন আপ দুরন্ত ছন্দ দেখিয়েছে। বিশেষ করে দুই ওপেনার শুভমন, সাই সুদর্শন এবং তিন নম্বরে ব্যাট করতে নামা জস বাটলার গোটা টুর্নামেন্ট জুড়েই দুরন্ত ছন্দে ছিলেন। এ দিনের ম্যাচে অবশ্য বাটলার ছিলেন না। রান তারা করতে নেমে প্রথম ওভারেই ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউ হয়ে যান গিল। মাত্র ১ রানে ফিরে যান গুজরাট অধিনায়ক। এরপর সুদর্শনের সঙ্গে জুটি বেঁধে দলের রান ৬৭-তে নিয়ে যান বাটলারের পরিবর্তে খেলতে নামা শ্রীলংকার কুশল মেন্ডিস। মেন্ডিস ব্যক্তিগত ২০ রানে মিচেল স্যান্টনারের বলে হিট উইকেট হয়ে যান। এরপর চার নম্বরে নামা ওয়াশিংটন সুন্দরকে নিয়ে দলকে টানতে থাকেন তাঁরই রাজ্যের সতীর্থ সুদর্শন। এই দুজনে দলের রান ১৫১ তে নিয়ে যান। মাত্র ১৩.৪ ওভারে ওই রান নিয়ে যান দুজনে। জসপ্রীত বুমরাহর দুরন্ত ইয়র্কারে ২৪ বলে ৪৮ রান করেন ওয়াশিংটন। এই জুটি থাকাকালীন জয়ের স্বপ্ন দেখতে থাকে গুজরাট। ওয়াশিংটন আউট হওয়ার পরই ধস নামে গুজরাট ব্যাটিং লাইনে। ৪৯ বলে ৮০ রান করে সুদর্শন আউট হতেই জয়ের স্বাদ পেয়ে যায় মুম্বই। ২০ ওভারে ৬ উইকেটে ২০৮ রানের বেশি এগোতে পারেনি গিলের ছেলেরা। ২০ রানে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় গুজরাট। ৮১ রানের দুরন্ত ইনিংস খেলার প্রেক্ষিতে ম্যাচের সেরা হন রোহিত। তবে ফাইনালে যেতে হলে মুম্বইকে পরের ম্যাচে শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংসকে হারাতে হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…