দাসপুরে কঙ্কালসার রাস্তা, ডুলি চড়ে হাসপাতালে রোগী

খবর লাইভ : বর্ষা শুরু হতে না হতেই রাস্তার হতশ্রী চেহারা ফুটে উঠল দাসপুরের নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের বাছরাকুন্ডু গ্রামে। মাটির রাস্তাটি এতটাই বেহাল যে অসুস্থ রোগীকে ডুলিতে তুলে কাঁধে ঝুলিয়ে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। শুক্রবারের এই দৃশ‌্য সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর এক নম্বর ব্লকে। অসুস্থ রোগীকে ডুলিতে ঝুলিয়ে নিয়ে যেতে হচ্ছে চিকিৎসা কেন্দ্রে। অভিযোগ, রাস্তা এতটাই বেহাল যে কোনও বাইক বা চার চাকার গাড়ি ঢুকতে চাইছে না বাছরাকুন্ডু গ্রামে।

এ বিষয়ে দাসপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র বলেন , ‘‘নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের বাছরাকুন্ডু গ্রামের ওই রাস্তা মেরামতির উদ্যোগ নেওয়া হয়েছিল ২০১৯ -২০ সালে। অনেকটা রাস্তা তৈরিও হয়ে যায়। কিন্তু মাঝপথে কিছু গ্রামবাসীর বাধাদানের ফলে রাস্তার কাজ আটকে যায় । ফলে টাাকও ফেরৎ গিয়েছে । ওই রাস্তা তৈরির জন‌্য ফের (২০২৪-২৫) পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জেলা পরিষদে প্রস্তাব জমা দেওয়া হয়েছে । টাকা বরাদ্দ হয়ে এলেই কাজ শুরু হবে। আমরাও তো খারাপ লাগছে অসুস্থ রোগীকে এভাবে নিয়ে যেতে হচ্ছে ! ’’

ডুলিতে ঝুলিয়ে কাঁধে চাপিয়ে ওই কাদা রাস্তা পেরিয়ে গ্রামেরই চারজন পাকা রাস্তায় নিয়ে আসেন সুজনকে। বৃষ্টির হাত থেকে রেহাই পেতে ডুলিটিকে পলিথিনে মুড়ে দেওয়া হয়েছে। যে দৃশ‌্য ১০ বছর আগে গ্রামে হামেশাই দেখা যেত বলে জানিয়েছেন গ্রামবাসীরা । এই দৃশ‌্য দ্রুত সমাজ মাধ‌্যমে ছড়িয়ে পড়ে । অসুস্থ সুজনের কাকা মনোরঞ্জন দোলই ডুলি কাঁধে নিয়ে বলেন, ‘‘এই রাস্তা মেরামতির জন‌্য আগে একবার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু গ্রামেরই একাংশের বাধায় রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। জমি নিয়ে একটা সমস‌্যা হয়েছিল । তারপর থেকে আর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে আমরা চরম দুর্ভোগে পড়েছি। কেউ অসুস্থ হয়ে পড়লে এভাবেই নিয়ে যেতে হয়।’’

জানা গিয়েছে, প্রায় এক কিলোমিটার বেহাল রাস্তা ও একটি কার্লভাটের জন‌্য প্রায় ৩০ লক্ষ টাাকর প্রয়োজন । দাসপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমারবাবু বলেন, ‘‘অত টাকা গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির নেই । তাই আমরা জেলা পরিষদের দ্বারস্থ হয়েছি। আমরা জেলা প্রশাসনের সঙ্গে যোগযোগ করছি যাতে দ্রুত টাকা বরাদ্দ হয়।’’

<span;> 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago