ইন্ডিগোকে তুর্কি সংস্থার সঙ্গে চুক্তি বাতিলের নির্দেশ কেন্দ্রের

খবর লাইভ : শত্রুর ‘বন্ধু’ মানে সেও কমবেশি শত্রু। তারও ক্ষমা নেই! সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানকে সবক শেখাতে অপারেশন সিঁদুর আবহে এই নীতিতেই বিশ্বাসী ভারত। তাই পাক-বন্ধু তুরস্ককে আর এক মিনিটও বরদাস্ত নয়, কোনও সম্পর্ক রাখা চলবে। দেশের বিমান সংস্থা ইন্ডিগোর আবেদন উড়িয়ে শুক্রবার কেন্দ্র নির্দেশ দিল, অবিলম্বে তুরস্কের যে সংস্থা বিমানবন্দরের ব্যবস্থাপনার কাজ করে চলেছে, সেই সেলেবি অ্যাভিয়েশনের সঙ্গে চুক্তি বাতিল করতে হবে নির্ধারিত সময়েই। তবে যাত্রী পরিষেবার কথা ভেবে কিছুটা ছাড় দেওয়া হয়েছে ইন্ডিগোকে। ৩১ আগস্ট পর্যন্ত সেলেবি-ইন্ডিগোর একসঙ্গে কাজ করার অনুমোদন মিলেছে।

বিমানবন্দর ব্যবস্থাপনায় তুরস্কের সংস্থা সেলেবি অ্যাভিয়েশন খ্যাতির শীর্ষে। প্রিমিয়াম এয়ারপোর্ট লাউঞ্জ সার্ভিস দিয়ে থাকে তারা। মোট ছ’টি দেশের একাধিক বিমানবন্দরের দায়িত্বে সেলেবি। ভারতেও সেলেবি এয়ারপোর্ট সার্ভিস ইন্ডিয়া এবং সেলেবি দিল্লি কার্গো টার্মিনাল ম্যানেজমেন্ট ইন্ডিয়া নামে সেলেবির অন্তর্গত দুই সংস্থা ‘গ্রাউন্ড অপারেশনে’র কাজ করে। দেশের ৯টি প্রধান বিমানবন্দর – দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, আমেদাবাদ, গোয়া, কোচি এবং কুন্নুর এর আওতায় পড়ে। সেলেবির থেকে পরিষেবা নিয়ে থাকে বিভিন্ন বিমান সংস্থা। তারই একটি ইন্ডিগো।

তারা জানিয়ে দিয়েছে, সেলেবি অ্যাভিয়েশনের সঙ্গে চুক্তির মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধির প্রশ্ন নেই, তবে যাত্রী পরিষেবা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের কথা মাথায় রেখে ৩১ আগস্ট পর্যন্ত তা মঞ্জুর করা হচ্ছে। তারপর আর একটি দিনও নয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago