Special News Special Reports State

জামিন অযোগ্য ধারায় মামলা,নিরাপত্তা কমলো অনুব্রতর

0
(0)

খবর লাইভ : বোলপুর থানার আইসিকে কদর্য হুমকির অভিযোগে দলের নির্দেশে অনুব্রত মণ্ডলকে যেমন প্রকাশ্যে ক্ষমা চাইতে হলো, তেমনই তাঁকে আইনি প্যাঁচেও পড়তে হলো। পুলিশ সূত্রে খবর, আইসি-কে অশ্লীল ভাষায় ফোনে হুমকি দেওয়ার অভিযোগে অনুব্রতর বিরুদ্ধে যে FIR দায়ের হয়েছে, তাতে যুক্ত করা হয়েছে জামিন অযোগ্য ধারা।

শুক্রবার থানা থেকে পুলিশ সরাসরি অনুব্রতর অফিসে গিয়ে তাঁকে নোটিস দিয়ে আসে। শনিবার সকালে তাঁকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। পাশাপাশি কমানো হয়েছে অনুব্রতর নিরাপত্তাও।

বীরভূমের পুলিশ সুপার আমনদীপ ‘এই সময় অনলাইন’কে জানান, ওয়াই ক্যাটিগরির পরেও অনুব্রত মণ্ডল জেলা পুলিশের তরফে যে অতিরিক্ত নিরাপত্তা পেতেন, তা তুলে নেওয়া হয়েছে।

তিহাড় জেল থেকে যখন অনুব্রত জেলায় ফেরেন, তখনও এই নিরাপত্তার নড়চড় হয়নি। এ দিন নজিরবিহীন ভাবে সেই নিরাপত্তাও শিথিল করা হলো।

ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএসের ২২৪, ৩৫১, ৭৫ ও ১৩২ ধারা যুক্ত হয়েছে অনুব্রত মণ্ডলের মামলায়। প্রথম দু’টি জামিন যোগ্য ধারা হলেও শেষের দু’টি জামিন অযোগ্য ধারা। বিএনএসের ৭৫ ধারা (যৌন হেনস্থা), ১৩২ ধারা (সরকারি কাজে বাধা দেওয়া, ২২৪ ধারা (কর্তব্যরত সরকারি কর্মীকে হুমকি দেওয়া) ও ৩৫১ ধারায় (অপরাধমূলক ভয় দেখানো) মামলা করা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *