International Special News Special Reports

তালিবানের ডেরা ধ্বংস করা লক্ষ্য, নিজেদের গ্রামেই ড্রোন হামলা চালাল পাক সেনা

0
(0)

খবর লাইভ : নিশানায় ছিল আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর ডেরা। কিন্তু পাক সেনার কোয়াডকপ্টার (ড্রোন) অসামরিক পাশতুন জনবসতিতে বোমা ফেলল বলে অভিযোগ।

খবরে প্রকাশ, কোয়াডকপ্টারের হানায় অন্তত সাত শিশু এবং কয়েক জন মহিলা-সহ মোট ২২ জন গ্রামবাসী জখম হয়েছেন। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। তবে সেই কোয়াডকপ্টার পাক সেনার কি না, সে বিষয়ে প্রকাশিত খবরে কিছু বলা হয়নি। আফগানিস্তানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ ওয়াজ়িরিস্তান জেলার ওয়ানা তহশিলে হামলা চালিয়েছে পাক ফৌজেরই ড্রোন।

গত বছরের ২৫ ডিসেম্বর খাইবার-পাখতুনখোয়া প্রদেশ লাগোয়া আফগানিস্তানের পাকতিকা প্রদেশে হামলা চালিয়েছিল পাক বায়ুসেনার যুদ্ধবিমান। ইসলামাবাদের দাবি, টিটিপি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। যদিও আফগানিস্তানের শাসক তালিবান সরাসরি অভিযোগ তুলেছিল, বারমাল জেলায় সাতটি গ্রাম লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালানো হয়েছিল। তাতে মৃত্যু হয়েছিল মহিলা, শিশু-সহ ৪৬ জন সাধারণ মানুষের। সে সময় পাক সেনাকে হুঁশিয়ারি দিয়েছিল তালিবান। সীমান্তে কার্যত যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এ বার নিজেদের দেশের সাধারণ নাগরিকদের উপর বোমাবর্ষণের অভিযোগ উঠল ফিল্ড মার্শাল আসিম মুনিরের বাহিনীর বিরুদ্ধে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *