খবর লাইভ : উত্তরবঙ্গের দুই সীমান্ত দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশ রুখে দিল বিএসএফ। ফিরে যেতে গিয়েও বিপাকে পড়লেন তাঁরা। ও পারে তাঁদের আটকে দিল বিজিবি-ও। ফলে আপাতত ‘নো ম্যানস ল্যান্ডে’ আটকে অনুপ্রবেশকারীরা।
বিএসএফ সূত্রে খবর, তাঁরা যাতে কোনও ভাবে এ পারে ঢুকতে না পারেন, তার জন্য সীমান্তে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে বাহিনী। ও পারে কড়া প্রহরায় বিজিবি-ও।
বাংলাদেশে অস্থিরতার আবহে রাজ্যে লাগাতার অনুপ্রবেশের ঘটনা ঘটছিল। বিএসএফ জানিয়েছে, তারা এর মোকাবিলাও করেছে। বহু অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছেন। ওই আবহে ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারিও বাড়িয়েছে কেন্দ্র। সজাগ রয়েছে বাহিনীর টহলদারি, নাকা এবং নজরদারির চৌকি। কেন্দ্র পরিসংখ্যান দিয়ে জানিয়েছিল, গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ২৬০১ জন বাংলাদেশি ধরা পড়েছেন। সব চেয়ে বেশি ধরা পড়েছেন গত বছরের অক্টোবরে। ওই মাসে ৩৩১ জন বাংলাদেশিকে পাকড়াও করে সীমান্তরক্ষী বাহিনী।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর সীমান্তের ৯২৪ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব-পিলার এবং বনচৌকি সীমান্তে ভারতীয় ৭৮ বিএসএফ সদস্যরা রাতের আঁধারে ওইসব লোকজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সেখানে পৌঁছায় এবং স্থানীয় বাসিন্দারাও তাদের সঙ্গে যোগ দেয়। বিজিবির বাধার মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হয় এবং লোকজন দুই দেশের সীমান্তের মাঝামাঝি অবস্থানে আটকে পড়ে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে আটকে থাকা ব্যক্তিরা ভারতের আসাম রাজ্য থেকে এসেছে বলে জানা গেছে। পুশইনের আগেই তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও আধার কার্ড জব্দ করেছে বিএসএফ।
ইতিমধ্যে সেক্টর পর্যায়ে বিজিবি-বিএসএফ বৈঠকের আহ্বান জানানো হয়েছে এবং সীমান্তে বিজিবির সঙ্গে স্থানীয়রাও সতর্ক অবস্থানে রয়েছে। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ৯টা পর্যন্ত ওই ১৪ জন নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করছিলেন। তাঁদের মধ্যে ৯ জন পুরুষ ও ৫ জন নারী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…