রাজ্যের সমস্ত দফতরে কত জন মহার্ঘভাতা প্রাপক রয়েছেন, তা জানতে চাইল নবান্ন

খবর লাইভ  : রাজ্যের সমস্ত দফতরে কত জন মহার্ঘভাতা (ডিএ) প্রাপক রয়েছেন, তা জানতে চাইল নবান্ন। ১৬ মে সুপ্রিম কোর্ট ডিএ সংক্রান্ত মামলায় রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে। নির্দেশে বলা হয়েছিল, ছ’সপ্তাহের মধ্যে রাজ্যকে ওই পরিমাণ বকেয়া মিটিয়ে দিতে হবে। ডিএ প্রাপকের সংখ্যা জানতে চাওয়ায় মনে করা হচ্ছে বকেয়া মেটানোর প্রস্তুতি শুরু করেছে নবান্ন।

সরকারি তথ্য বলছে, বর্তমানে এরাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মীর সংখ্যা আড়াই লক্ষের কিছু বেশি। এছাড়া স্কুলশিক্ষকের সংখ্যা প্রায় ৩ লক্ষ ৮০ হাজার। পাশাপাশি বিভিন্ন পঞ্চায়েত, পুরসভা, পুরনিগম সহ সরকারপোষিত স্বশাসিত সংস্থায় কর্মীর সংখ্যা প্রায় এক লক্ষ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও ডিএ প্রাপকদের তালিকায় রয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত দপ্তরকে আলাদা আলাদাভাবে ডিএ প্রাপকদের সংখ্যা জানাতে বলা হয়েছে। তবে চাকরিহারা শিক্ষকরা এই ডিএ পাবেন না বলে নবান্ন সূত্রের খবর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago