খবর লাইভ : ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে আবার আকাশপথে হামলা চালাল ইজরায়েলি সেনা। ঠিক চার মাসের ব্যবধানে। বুধবার ইজ়রায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বিমান ও রানওয়ে।বিদ্রোহী গোষ্ঠী হুথি পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন জানাচ্ছে, সানা বিমানবন্দরে মোট চারটি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইজ়রায়েল। তার মধ্যে একটি সরাসরি আঘাত করে রানওয়েতে দাঁড়িয়ে থাকা ইয়েমেনিয়া এয়ারওয়েজের একটি যাত্রিবাহী বিমানে। তবে বিমানটিতে সে সময় কোনও যাত্রী বা ‘ক্রু’ ছিলেন না।
গত ২৭ ডিসেম্বর সানা বিমানবন্দরে হামলা চালিয়েছিল ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাসের সে সময় ওই বিমানবন্দরে হাজির ছিলেন। বিদ্রোহী হুথি বাহিনী গত ডিসেম্বরে ইজ়রায়েলে হাইপারসনিক (শব্দের চেয়ে পাঁচ গুণ বা তার বেশি গতিসম্পন্ন) ক্ষেপণাস্ত্র ‘প্যালেস্টাইন-২’ দিয়ে হামলা চালিয়েছিল। তার পর থেকে ধারাবাহিক ভাবে তাদের নিশানা করছে ইজরায়েল।
ইতিমধ্যেই পশ্চিম এশিয়ায় মোতায়েন আমেরিকার নৌবহর হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে। সৌদি আরবের মদতপুষ্ট ইয়েমেনের সুন্নি মুসলিমগোষ্ঠীর সরকারও শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। কিন্তু রাজধানী সানার উত্তরের বিভিন্ন অংশ এখনও হুথিদের নিয়ন্ত্রণে। ইরানের পাশাপাশি লেবাননের শিয়া গোষ্ঠী হিজ়বুল্লার থেকেও তারা অস্ত্রসাহায্য পাচ্ছে বলে অভিযোগ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…