National Special News Special Reports

পর্যটকদের আস্থা ফেরাতে মন্ত্রিসভার বৈঠক পহেলগাঁওয়ের রিসর্টে করছেন মুখ্যমন্ত্রী ওমর

0
(0)

খবর লাইভ : শ্রীনগরের সরকারি সচিবালয়ে নয়, জম্মু ও কাশ্মীর মন্ত্রিসভার বৈঠক হচ্ছে পহেলগাঁওয়ে। গত ২২ এপ্রিল এই পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকাতেই জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ২৬ জনের। তার পর থেকে পহেলগাঁওয়ে তো বটেই, গোটা কাশ্মীর উপত্যকায় পর্যটকের সংখ্যা কমেছে। আর তার প্রভাব পড়েছে মূলত পর্যটন নির্ভর কাশ্মীরের স্থানীয় অর্থনীতিতে। এই পরিস্থিতিতে পর্যটকদের আস্থা ফেরাতে মন্ত্রিসভার বৈঠক পহেলগাঁওয়ে করার সিদ্ধান্ত নেন ন্যাশনাল কনফারেন্স  নেতা ওমর।

গত ২২ এপ্রিল এই পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকাতেই জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ২৬ জনের। তার পর থেকে পহেলগাঁওয়ে তো বটেই, গোটা কাশ্মীর উপত্যকায় পর্যটকের সংখ্যা কমেছে। আর তার প্রভাব পড়েছে মূলত পর্যটন নির্ভর কাশ্মীরের স্থানীয় অর্থনীতিতে।

মঙ্গলবারের বৈঠকে মন্ত্রিসভার সদস্য ছাড়াও পুলিশ আধিকারিকদের থাকার কথা। বৈঠকে সভাপতিত্ব করবেন ওমর। থাকবেন কেন্দ্রশাসিত অঞ্চলটির মুখ্যসচিব অটল ডুল্লু। ‘অপারেশন সিঁদুর’-এর পর জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতেই এই বৈঠক বলে জানা গিয়েছে। মঙ্গলবার পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত কয়েক জনের সঙ্গেও কথা বলবেন ওমররা।

মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে বৈঠকের পর বুধবার একই ধরনের বৈঠক হবে উত্তর কাশ্মীরের গুলমার্গে, সেখানকার একটি রিসর্টে। বুধবারের বৈঠকে থাকার কথা কাশ্মীরের আইজি ভিকে বিড়দির।

মঙ্গলবারের বৈঠকে মন্ত্রিসভার সদস্য ছাড়াও পুলিশ আধিকারিকদের থাকার কথা। বৈঠকে সভাপতিত্ব করবেন ওমর। থাকবেন কেন্দ্রশাসিত অঞ্চলটির মুখ্যসচিব অটল ডুল্লু। ‘অপারেশন সিঁদুর’-এর পর জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতেই এই বৈঠক বলে জানা গিয়েছে। মঙ্গলবার পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত কয়েক জনের সঙ্গেও কথা বলবেন ওমররা।

মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে বৈঠকের বুধবার একই ধরনের বৈঠক হবে উত্তর কাশ্মীরের গুলমার্গে, সেখানকার একটি রিসর্টে। বুধবারের বৈঠকে থাকার কথা কাশ্মীরের আইজি ভিকে বিড়দির।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *