Special News Special Reports State

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সপ্তাহভর ঝড়-বৃষ্টির পূর্বাভাস

0
(0)

খবর লাইভ : প্রাক বর্ষার বৃষ্টি শুরু উত্তরবঙ্গে। মূলত আংশিক মেঘলা আকাশ। বেলায় মেঘলা আকাশের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি চলবে। গরম ও অস্বস্তিও থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে অস্বস্তি বাড়তে পারে। আজ, সোমবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যের সব জেলাতেই।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সপ্তাহভর ঝড়-বৃষ্টির সম্ভাবনা। উত্তাল হবে সমুদ্রও। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবারের মধ্যে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হয়ে যেতে পারে। বুধবার থেকে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। উত্তরের আট জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। অন্য দিকে, ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি। জলমগ্ন রাস্তা। কোথাও কোথাও উপড়ে গিয়েছে গাছ। ব্যাহত বিমান চলাচল। আজ, সোমবারও দিল্লি জুড়ে ভারী বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে।

মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। তার প্রভাবে বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে। উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই। বর্ষা আসছে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা। মৌসুমী বায়ু অনুকূল পরিবেশ পেয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছে।

আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বর্ষা সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকবে। মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা এসে পৌঁছেছিল ১৩ মে। আট দিন আগে কেরলে ঢুকেছে বর্ষা। বাংলাতেও আগাম বর্ষার অনুমান আবহাওয়া দফতরের।

কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ। বিকেলের দিকে মেঘলা আকাশের সম্ভাবনা। সকাল থেকেই গরম এবং অস্বস্তি থাকবে। আজ, সোমবার বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার ২৮ মে থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা।

কলকাতায় আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৮ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *