International Special News Special Reports

গাজায় ১০০টি মানবিক সাহায্যকারী ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি ইজরায়েলের

0
(0)

খবর লাইভ : ইজরায়েল গাজায় ১০০টি মানবিক সাহায্যবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে । কারণ, গাজায় মানবিক সংকট চরমে পৌঁছেছে। ইজরায়েলের আড়াই মাসের অবরোধের ফলে খাদ্য, জল ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও রাষ্ট্রপুঞ্জের মানবিক সহায়তা বিভাগের প্রধান টম ফ্লেচার সতর্ক করেছেন যে, পর্যাপ্ত ত্রাণ না পৌঁছলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গাজখয় ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে ।

আন্তর্জাতিক চাপের মুখে, ইজরায়েল ১০০টি ত্রাণবাহী ট্রাক গাজখয় প্রবেশের অনুমতি দিয়েছে। এই সাহায্যবাহী ট্রাকগুলোর মধ্যে খাদ্য, জল ও ওষুধ রয়েছে। এটি গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় ত্রাণ সামগ্রী।

তবে, এই ত্রাণ যথেষ্ট নয়। গাজার ২০ লক্ষেরও বেশি বাসিন্দার জন্য দৈনিক ৫০০টি ট্রাকের প্রয়োজন। ইতিমধ্যে, গাজায় ৫৩,৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

আন্তর্জাতিক সম্প্রদায় ইজ়রায়েলের উপর চাপ অব্যাহত রেখেছে, যাতে মানবিক সহায়তা আরও বৃদ্ধি পায়।গাজায় মানবিক সংকটের অবসান ও শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক পর্যায়ে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *