Special News Special Reports State

কলকাতার মিন্টো পার্ক এলাকায় বহুতলে ভয়াবহ আগুন, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে

0
(0)

খবর লাইভ  :  কলকাতার মিন্টো পার্ক সংলগ্ন এলাকায় শনিবার দুপুরে একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন।

স্থানীয় সূত্রে জানা যায়, বহুতলের ছয় তলায় আগুন লাগে। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, এসি মেশিনে শট সার্কিট হওয়ার কারণে আগুনের সূত্রপাত।

বহুতলটি একটি বাণিজ্যিক ভবন, যেখানে একাধিক সংস্থার অফিস রয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে, কর্মীদের নিরাপদে বাইরে বের করে আনা হয়। ফায়ার অ্যালার্ম বেজে ওঠার পর, কর্মীরা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন।

ঘটনার পর, দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে, ভবনের বাইরের দেওয়াল লাগোয়া তিনটি এসির আউটপুট পুড়ে গিয়েছে।

এই অগ্নিকাণ্ডের ঘটনা শহরের নিরাপত্তা ব্যবস্থার প্রতি নতুন করে প্রশ্ন তুলেছে। আগামী দিনে এমন ঘটনা এড়াতে, ভবনগুলির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রস্তাব উঠেছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *