Special News Special Reports State

শুভেন্দু অধিকারীর নিশানায় ফের সিপিএম,  রাজনৈতিক কৌশল নাকি ভোট কৌশল

0
(0)

খবর লাইভ : রাজ্য রাজনীতিতে সিপিএমের প্রভাব এখন অনেকটাই ক্ষীণ হলেও, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তাদের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রেখেছেন। কিন্তু কেন?

২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকেই সিপিএমের ভোট অনেকটাই বিজেপির দিকে চলে গেছে। তবে, পঞ্চায়েত নির্বাচনে কিছু এলাকায় বামেদের ভোট ফিরে এলেও, তা বড় নির্বাচনে প্রতিফলিত হয়নি। ফলে, রাজ্যে ‘দ্বিমেরু বাস্তুতন্ত্র’ তৈরি হয়েছে, যেখানে মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস ও বিজেপি।

মুর্শিদাবাদের হিংসায় নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিচয় নিয়ে সিপিএম ও বিজেপির মধ্যে বিতর্ক চলছে। শুভেন্দু অধিকারী নিহতদের ‘হিন্দু’ পরিচয় তুলে ধরে বলেছেন, “ওরা হিন্দু বলেই ওদের মেরে ফেলা হয়েছে।” এতে সিপিএমের হেফাজত থেকে দাস পরিবারকে বিজেপির দিকে টানার চেষ্টা করা হচ্ছে।

ব্রিগেডের সমাবেশের পর শুভেন্দু বলেন, “মাঠ ফাঁকা ছিল। আমি ধন্যবাদ জানাব, হিন্দুরা ওই সভায় যাননি।” এছাড়া, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সিপিএমের প্রভাতী মুখপত্র গণশক্তি কে নিয়ে কটাক্ষ করে বলেছেন, “ওই কাগজ কেউ পড়ে না। ঝালমুড়ির ঠোঙা হিসাবেও ব্যবহৃত হয় না।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শুভেন্দু অধিকারী সিপিএমের পড়ে থাকা হিন্দু ভোটকে বিজেপির দিকে টানতে চাইছেন। এতে করে বিজেপির শক্তি আরও বৃদ্ধি পাবে এবং তৃণমূলের বিরুদ্ধে কার্যকর প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠবে।

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, সিপিএমের মতো ক্ষীণ শক্তির বিরুদ্ধে শুভেন্দুর এই আক্রমণ কি শুধুই রাজনৈতিক কৌশল, নাকি আসল উদ্দেশ্য হিন্দু ভোট ব্যাংককে বিজেপির দিকে টানার? এটি সময়ই বলবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *