দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুর একমাত্র পুত্র সৃঞ্জয়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

খবর লাইভ  :  বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের রহস্যজনক মৃত্যু ঘটেছে। ২৫ বছর বয়সী সৃঞ্জয়, যিনি পেশায় আইটি কর্মী ছিলেন।  বিধাননগর সেবা হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে, মৃত্যুর কারণ সম্পর্কে তদন্তকারীরা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

সৃঞ্জয় সল্টলেকের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন। গত ১৮ এপ্রিল, তার মা রিঙ্কু মজুমদারের দিলীপ ঘোষের সঙ্গে বিয়ের দিন তিনি কলকাতায় ছিলেন না। বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন, তবে জানিয়েছিলেন, কলকাতায় ফিরে মায়ের সঙ্গে দেখা করবেন এবং তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাবেন।

বেশ কয়েক বছর আগে রিঙ্কুর বিবাহবিচ্ছেদ হয়েছিল। দিলীপ ঘোষের সঙ্গে তাঁর বিয়ের দিন সৃঞ্জয় আনন্দবাজার ডট কমকে বলেছিলেন, “১৩ বছর ধরে সামাজিক এবং পারিবারিক দায়িত্ব পালন করেছেন মা। এ বার নিজের জীবন শুরু করছেন। আমি মন থেকে খুশি । তিনি আরও জানিয়েছিলেন, দিলীপ ঘোষের সঙ্গে একাধিক বার দেখা হয়েছে এবং কথাবার্তা হয়েছে। বাবা হিসাবে দিলীপ ঘোষকে তিনি মন থেকে মেনে নিয়েছেন। তিনি বলেছিলেন, একটা ‘ইমোশনাল ভ্যাকুয়াম তো থেকেই যায় মানুষের মধ্যে। একটি নির্দিষ্ট বয়সে এসে বাবাকে পাচ্ছি, সেটার জন্যও আমি খুশি।

তবে, মায়ের বিয়ের ২৫ দিনের মাথায় সৃঞ্জয়ের মৃত্যু রহস্যের জন্ম দিয়েছে। এখনও পর্যন্ত রিঙ্কু মজুমদার বা দিলীপ ঘোষের পক্ষ থেকে সৃঞ্জয়ের মৃত্যু সম্পর্কে কোনও বিবৃতি প্রকাশিত হয়নি। তদন্ত চলছে, এবং মৃত্যুর কারণ সম্পর্কে আরও তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago