খবর লাইভ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার ‘অপারেশন সিঁদুর’ সফলভাবে সম্পন্ন হওয়ার পর ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেন। মঙ্গলবার ভোরে তিনি পাঞ্জাবের আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে গিয়ে জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সাহসিকতা ও আত্মত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “যাঁরা সাহস, সংকল্প এবং নির্ভীকতার প্রতীক, তাঁদের সঙ্গে থাকতে পারাটা এক বিশেষ অভিজ্ঞতা।”
গত ৭ মে, ২০২৫-এ ভারতীয় বায়ুসেনা মাত্র ২৫ মিনিটে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ৯টি সন্ত্রাসী প্রশিক্ষণ শিবিরে হামলা চালিয়ে ৭০ জনেরও বেশি সন্ত্রাসীকে হত্যা করে। এই অভিযানে পাকিস্তানের একাধিক বায়ুসেনাঘাঁটি ধ্বংস হয়ে যায় এবং শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে পড়ে। ভারতীয় সেনাবাহিনীর এই সফল অভিযানে পাকিস্তানের ৩৫-৪০ জন সেনা নিহত হয় এবং ১০০ জনেরও বেশি সন্ত্রাসী মারা যায়।
<অপারেশন সিঁদুরের প্রতিক্রিয়ায় পাকিস্তান সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিতে হামলা চালায়। ভারতীয় সেনা সেই হামলা প্রতিহত করে এবং পাল্টা আক্রমণ চালিয়ে পাকিস্তানের একাধিক বায়ুসেনাঘাঁটি ধ্বংস করে দেয়। ভারতীয় বায়ুসেনা নিখুঁত পরিকল্পনায় সীমান্তের এপার থেকেই জঙ্গিদের প্রশিক্ষণ শিবির এবং পাকিস্তানি বায়ুসেনা ঘাঁটি গুঁড়িয়ে দেয়।
প্রধানমন্ত্রী মোদি সোমবারের ভাষণে বলেন, “যাঁরা আমাদের দেশের মা-বোনেদের মাথার সিঁদুর মুছেছিল, আজ তাদের বুঝে গিয়েছে ভারত কত বড় পদক্ষেপ নিতে পারে।” তিনি আরও বলেন, “অপারেশন সিঁদুর আমাদের নতুন নীতি, যা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের দৃঢ় প্রতিজ্ঞার প্রতীক।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…