National Special News Special Reports

সন্ত্রাস ও পাক অধিকৃত কাশ্মীর নিয়েই শুধু আলোচনা হবে : মোদি

0
(0)

খবর লাইভ  :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল, ১২ মে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির পরবর্তী পরিস্থিতি তুলে ধরেন। তিনি স্পষ্ট জানান যে, ভারতের সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, তবে তা সম্পূর্ণভাবে বন্ধ হয়নি। তিনি বলেন, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি; পাকিস্তানের অনুরোধে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মোদি আরও উল্লেখ করেন, পাকিস্তান ভারতের সামরিক শক্তির কাছে পরাজিত হয়ে আন্তর্জাতিক মহলে আবেদন জানায়। ১০ মে পাকিস্তানের সেনাবাহিনীর ডিজিএমও ভারতীয় ডিজিএমওকে ফোন করে সন্ত্রাসবাদী তৎপরতা এবং সামরিক কর্মকাণ্ড বন্ধের প্রতিশ্রুতি দেয়। এর পর ভারত সংঘর্ষবিরতির বিষয়টি বিবেচনা করে।

তিনি বলেন, এই যুগ যুদ্ধের নয়, তবে সন্ত্রাসেরও নয়। সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে হতে পারে না। সন্ত্রাস এবং বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। এখানে ‘জল’ শব্দটি সিন্ধু চুক্তির প্রতি ভারতের অবস্থানকে ইঙ্গিত করে।

মোদি আরও বলেন, পহেলগাঁও হত্যাকাণ্ডের পর ভারতীয় সেনা পাকিস্তানের ন’টি জঙ্গিঘাঁটিতে হামলা চালায়। পাকিস্তান রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসের বড় উদাহরণ। তিনি পাকিস্তানের মুরিদকেত ও বহওয়ালপুরের ঘাঁটিকে ‘সন্ত্রাসের বিশ্ববিদ্যালয়’ বলে উল্লেখ করেন।

তিনি স্পষ্ট জানান যে, পাকিস্তানের সঙ্গে আলোচনা শুধুমাত্র সন্ত্রাসবাদ ও পাকিস্তান অধিকৃত কাশ্মীর  নিয়ে হবে। তিনি বলেন, “সন্ত্রাস ও পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই শুধু আলোচনা হবে।

মোদি বলেন, ভারতের সেনা পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে। পাকিস্তান ভারতের উপর হামলা চালিয়ে ব্যর্থ হয়েছে। দুনিয়া দেখল কীভাবে পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ভারতের কাছে ধুলিসাৎ হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *