খবর লাইভ : ভারত সরকার পাকিস্তানের ইসলামাবাদে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের এক কূটনীতিককে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করে তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে জানান, ওই কূটনীতিক তার সরকারি দায়িত্বের বাইরে কিছু কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যা তার কূটনৈতিক মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই তাকে অনাকাঙ্ক্ষিত ঘোষণা করা হয়েছে।
এটি ভারত-পাকিস্তান সম্পর্কের জন্য একটি নতুন উত্তেজনার সূচনা হতে পারে। কারণ এর আগে পুলওয়ামা হামলার পর ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি কূটনৈতিক পদক্ষেপ ঘোষণা করেছিল, যার মধ্যে পাকিস্তান হাই কমিশনের অধিকাংশ কর্মীকে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করে তাদের দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল।
পাকিস্তান এই পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়ে ভারতীয় কূটনীতিককে তলব করেছে এবং অভিযোগ করেছে যে ভারতীয় পদক্ষেপটি ভিয়েনা কনভেনশন ও কূটনৈতিক নিয়মাবলির লঙ্ঘন। তবে, ভারত স্পষ্টভাবে জানিয়েছে যে, সংঘর্ষবিরতি চুক্তি সত্ত্বেও সন্ত্রাসবিরোধী পদক্ষেপে কোনো আপস হবে না।
এখন কূটনৈতিক মহলে নজর রয়েছে যে, ইসলামাবাদ এই পরিস্থিতিতে কী ধরনের পাল্টা পদক্ষেপ গ্রহণ করে।




