খবর লাইভ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সন্ধ্যা ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন, যা ছিল তার প্রথম জাতীয় ভাষণ ‘অপারেশন সিঁদুর’ শুরুর পর। এই ভাষণটি ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী জানান, পাকিস্তানের সন্ত্রাসবাদের সদর দফতর ধ্বংস করে দিয়েছি, ভারতীয় সেনাকে সেলাম। তিনি আরও বলেন, যখন দেশ একজোট হয়, তখন সন্ত্রাসবাদী সংগঠনই নয়, তাদের মনোবলও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
পাকিস্তানের আক্রমণ ও ভারতের প্রতিরোধ প্রসঙ্গে মোদি উল্লেখ করেন, পাকিস্তান মাদ্রাসা, স্কুল, কলেজ, সাধারণ নাগরিকের বাড়িঘর ও মন্দিরকে নিশানা করেছে, কিন্তু ভারতীয় সেনাবাহিনী তাদের সকল আক্রমণ প্রতিহত করেছে।
অপারেশন সিঁদুর নিয়ে তিনি বলেন, অপারেশন সিঁদুরের প্রাপ্তির জন্য, তাদের (সেনার) পরাক্রমকে আমরা উৎসর্গ করছি দেশের সব মা, সকল মহিলাদের।
এছাড়া, প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মহলে পাকিস্তানের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ভারতীয় অবস্থান স্পষ্ট করেছেন। এই ভাষণটি ভারতীয় জনগণের মধ্যে জাতীয়তাবোধ ও নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।




