খবর লাইভ : ২০১৯ সালের পুলওয়ামা জঙ্গি হামলার পর ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়ালেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা চরণজিৎ সিং চন্নি। তার মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। বিজেপি কড়া ভাষায় কংগ্রেসকে আক্রমণ করেছে এবং অভিযোগ তুলেছে, এমন মন্তব্য দেশের নিরাপত্তা ও সেনাবাহিনীর মনোবলের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।
শুক্রবার দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চন্নি বলেন, “মোদি সরকার বলছে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, কিন্তু কেউ দেখেনি। কেউ জানেও না আদৌ কিছু হয়েছিল কি না। তার এই বক্তব্য সামনে আসতেই বিজেপি প্রবল প্রতিবাদ জানায়।
বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র এক সাংবাদিক সম্মেলনে বলেন, “এই কংগ্রেস আসলে পাকিস্তান ওয়ার্কিং কমিটি চালাচ্ছে।” তিনি আরও বলেন, “কংগ্রেস সভাপতি একদিকে সরকারকে সমর্থন করছে, আর দলের অন্য নেতারা তার ঠিক উল্টো কথা বলছেন। এতে সন্ত্রাসবাদীদেরই সুবিধা হচ্ছে।”
সম্বিতের অভিযোগ, “কংগ্রেস যেন পাকিস্তানের সেনাবাহিনী ও জঙ্গিদের অক্সিজেন দিচ্ছে। তারা দেশের সেনা ও সাধারণ মানুষের মনোবলে আঘাত হানছে।” বিজেপির মতে, এমন দ্বিচারিতার মাধ্যমে কংগ্রেস দেশের নিরাপত্তা ইস্যুতে দায়িত্বজ্ঞানহীন ভূমিকা নিচ্ছে।
এই ঘটনার জেরে জাতীয় রাজনীতিতে ফের একবার দেশপ্রেম ও নিরাপত্তা ইস্যুতে শোরগোল পড়ে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের মুখে এই বিতর্ক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…