National Special News Special Reports

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে চন্নির মন্তব্য ঘিরে বিতর্ক, বিজেপির তোপে কংগ্রেস

0
(0)

খবর লাইভ : ২০১৯ সালের পুলওয়ামা জঙ্গি হামলার পর ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়ালেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা চরণজিৎ সিং চন্নি। তার মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। বিজেপি কড়া ভাষায় কংগ্রেসকে আক্রমণ করেছে এবং অভিযোগ তুলেছে, এমন মন্তব্য দেশের নিরাপত্তা ও সেনাবাহিনীর মনোবলের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।

শুক্রবার দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চন্নি বলেন, “মোদি সরকার বলছে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, কিন্তু কেউ দেখেনি। কেউ জানেও না আদৌ কিছু হয়েছিল কি না। তার এই বক্তব্য সামনে আসতেই বিজেপি প্রবল প্রতিবাদ জানায়।

বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র এক সাংবাদিক সম্মেলনে বলেন, “এই কংগ্রেস আসলে পাকিস্তান ওয়ার্কিং কমিটি চালাচ্ছে।” তিনি আরও বলেন, “কংগ্রেস সভাপতি একদিকে সরকারকে সমর্থন করছে, আর দলের অন্য নেতারা তার ঠিক উল্টো কথা বলছেন। এতে সন্ত্রাসবাদীদেরই সুবিধা হচ্ছে।”

সম্বিতের অভিযোগ, “কংগ্রেস যেন পাকিস্তানের সেনাবাহিনী ও জঙ্গিদের অক্সিজেন দিচ্ছে। তারা দেশের সেনা ও সাধারণ মানুষের মনোবলে আঘাত হানছে।” বিজেপির মতে, এমন দ্বিচারিতার মাধ্যমে কংগ্রেস দেশের নিরাপত্তা ইস্যুতে দায়িত্বজ্ঞানহীন ভূমিকা নিচ্ছে।

এই ঘটনার জেরে জাতীয় রাজনীতিতে ফের একবার দেশপ্রেম ও নিরাপত্তা ইস্যুতে শোরগোল পড়ে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের মুখে এই বিতর্ক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *