খবর লাইভ : রাজস্থানে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করায় পাকিস্তান সেনাবাহিনীর এক সদস্যকে গ্রেফতার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার ওই পাক রেঞ্জার্স সদস্যকে আটক করা হয় বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে, সম্প্রতি বিএসএফ জওয়ান পূর্ণম বন্দি হওয়ার ঘটনার পাল্টা প্রতিক্রিয়াতেই এই পদক্ষেপ নিয়েছে ভারত।
গত ২৩ এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে ডিউটিরত অবস্থায় ভুল করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ঢুকে পড়েন বিএসএফ-এর ২৪ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম। একটি গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় তাকে পাক রেঞ্জার্স আটক করে। এখনও পর্যন্ত পূর্ণমকে ছাড়া হয়নি, যা নিয়ে উদ্বিগ্ন তার পরিবার। সম্প্রতি পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী রিষড়া থেকে পঠানকোটে গিয়ে বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন স্বামীর মুক্তির অনুরোধ জানাতে।
বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান পূর্ণমকে দর কষাকষির কৌশল হিসেবে ব্যবহার করতে পারে। তবে পাক সেনা সদস্য আটক হওয়ায় ভারতের অবস্থান এখন অনেকটাই শক্তিশালী। মনে করা হচ্ছে, এই গ্রেফতার পাকিস্তানের চাপের কৌশলকে কার্যত ভেস্তে দিতে পারে।
এই ঘটনার জেরে ভারত-পাকিস্তান সীমান্তে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…