খবর লাইভ : নয়াদিল্লি-ইসলামাবাদ সংঘাত নিয়ন্ত্রণে এ বার সক্রিয় আন্তর্জাতিক হস্তক্ষেপের আবেদন জানাল পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ এই দাবি তুলে বলেছেন, ‘‘নয়াদিল্লির অতি সক্রিয়তার ফলেই সঙ্কট তৈরি হয়েছে।’’
অসীমের স্বীকারোক্তি, ‘‘আমরা এ বিষয়ে সমর্থন পেতে ব্যর্থ হয়েছি।’’ এ প্রসঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘ভারত যে ভাবে সিন্ধুর জল আটকে রেখেছে, তা আদতে যুদ্ধের পদক্ষেপ।’’ সেই সঙ্গে আসিমের মন্তব্য, ‘‘আমি নিজে দু’বার রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের সঙ্গে দেখা করেছি। ওই অঞ্চল সফরের জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে।’’
পহেলগাঁও হামলার পরেই রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে ‘অপরাধীদের স্বর্গরাজ্য’ বলে সমালোচনায় বিঁধেছিলেন ভারতীয় দূত যোজনা পটেল। তিনি জানান, ২০০৮ সালে ২৬/১১ মুম্বই হামলার পরে পহেলগাঁওয়ের জঙ্গি হানাতেই সবচেয়ে বেশি নিরস্ত্র মানুষের মৃত্যু হয়েছে। পহেলগাঁও কাণ্ডের পরে বিশ্বের বিভিন্ন দেশ যে ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হয়েছে এবং ভারতের প্রতি সংহতির বার্তা দিয়েছে, সে কথাও উল্লেখ করেছিলেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…