ভারতীয় ভূখণ্ড থেকে কেন দুজনকে তুলে নিয়ে যাওয়া হল, তার জবাব চায় বিএসএফ

খবর লাইভ : ভারত-পাক অশান্তির মাঝেই বাংলাদেশ সীমান্তে চাঞ্চল্যকর ঘটনা। ভারতীয় ভূ-খণ্ড থেকে দুই ভারতীয় কৃষককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বা বিজিবি-র বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার মল্লিকপুর বিওপির অনন্তপুর এলাকায়। ভারতীয় ওই দুই কৃষকের নাম ফিলিপ সোরেন ও অবিনাশ টুডু। দীর্ঘ বৈঠকের পর তাদের ফেরাতে সক্ষম হয় বিএসএফ।
ওই দুই কৃষকের বাড়ি গঙ্গারামপুর থানার অনন্তপুরে। শুক্রবার বিষয়টি জানার পরই সন্ধ্যেবেলায় বিএসএফ ও বিজিবি-র মধ্যে সীমান্তে ফ্ল্যাগ মিটিং হয়। দুই ভারতীয়কে ফেরানোর জন্য সবরকম চেষ্টা চালানো হয় বল জানান, জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল।
জানা গিয়েছে, এদিন দুই বাংলাদেশি অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করে। তাদের বিএসএফ আটক করলে কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে কাজ করা দুই ভারতীয় কৃষককে ধরে নিয়ে যায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিএসএফের ৯১ ব্যাটেলিয়নের ঊর্ধ্বতন কর্তারা।

কেন দুই ভারতীয় কে, এভাবে তুলে নিয়ে যাওয়া হল, তার জবাব চায় বিএসএফ। শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ফ্ল্যাগ মিটিং হয় সীমান্তে। এরপরই দুই ভারতীয়কে ছেড়ে দিতে বাধ্য হয় বিজিবি। পাশাপাশি অবৈধ ভাবে ভারতে আসা দুই বাংলাদেশিকেও বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে।
কেন দুই ভারতীয় কে, এভাবে তুলে নিয়ে যাওয়া হল, তার জবাব চায় বিএসএফ। শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ফ্ল্যাগ মিটিং হয় সীমান্তে। এরপরই দুই ভারতীয়কে ছেড়ে দিতে বাধ্য হয় বিজিবি। পাশাপাশি অবৈধ ভাবে ভারতে আসা দুই বাংলাদেশিকেও বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago