খবর লাইভ : শতাব্দী প্রাচীন ধর্মীয় উৎসব। আগুনের কুণ্ড পেরোনো এক ব্যতিক্রমী আচার। দেবী লাইরাইয়ের নামে অনুষ্ঠিত এই বাৎসরিক যাত্রা গোয়ার অন্যতম বড় ধর্মীয় উৎসবগুলির মধ্যে পড়ে। কিন্তু ২০২৫-এর লাইরাই যাত্রা মনে থাকবে শুধুই মৃত্যু আর আতঙ্কের জন্য। পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন, আহত পঞ্চাশেরও বেশি। ভক্তি ও উন্মাদনার আবহে যে অদৃশ্য বিপদের ছায়া ছিল, তা যেন আরও একবার নগ্ন হয়ে উঠল।
মন্দির চত্বর ও তার চারপাশে তখন উপচে পড়া ভিড়। হাজার হাজার ‘ধোঁড়’ অগ্নিকুণ্ডে পায়ে হেঁটে যাত্রা শুরু করবেন। ঠিক সেই মুহূর্তে একটি ঢালু পথে নেমে আসার সময়, হঠাৎ করেই সামনে থাকা ভক্তদের একাংশ নিয়ন্ত্রণ হারান। হুড়োহুড়ি শুরু হয়। স্থানীয় স্বেচ্ছাসেবকরা ছুটে এলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চাপা পড়ে মৃত্যু ঘটে বেশ কয়েকজনের।
এই যাত্রা ঘিরে প্রতিবছরই প্রায় ৫০ হাজার মানুষ জমায়েত হন। অতএব প্রশ্ন উঠছে, এত বড় জমায়েতের জন্য কি পর্যাপ্ত নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল? উপস্থিত স্থানীয়রা ও আহতদের পরিবার বলছেন, পুলিশের উপস্থিতি ছিল নগণ্য, জরুরি অবস্থার জন্য কোনও রুট ঠিক করে রাখা হয়নি, এবং আলোকসজ্জা ছিল অপ্রতুল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…