দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা জারি

খবর লাইভ : উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত সক্রিয়। পূর্ব পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্ত। এটি ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে বাতাসের গতিবেগ অনুকূল থাকবে। প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আর তার জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা জারি। আগামিকাল শনিবার কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা সাত জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস।

আজ শুক্রবার দক্ষিণবঙ্গের সাত জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা বেশি থাকবে।

আগামিকাল শনিবার দক্ষিণবঙ্গ জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে।কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

রবিবার দক্ষিণবঙ্গের সাত থেকে আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

সোম এবং মঙ্গলবার কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আগামী ৭ দিনে তাপমাত্রার কোনও বড়সড়ো পরিবর্তন নেই।

উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। বেশ কিছু জেলায় শনিও রবিবার দমকা ঝোড়ো বাতাস প্রতি ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে হতে পারে।

শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা।উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago