আমার আর রাজনীতির দরকার নেই, কেন অভিমানী দিলীপ?

খবর লাইভ : ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুরের জেতা আসন থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দিয়েছিল দল। পাঠিয়ে দেওয়া হয়েছিল বর্ধমান-দুর্গাপুর আসনে। জিততে পারেননি তিনি। তা নিয়ে সে সময়ে কম বিতর্ক হয়নি।

গত বুধবার, দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনে, হাজির ছিলেন তিনি। মমতা-সাক্ষাৎ নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছে দিলীপ ঘোষকে নিয়ে। অভিমানী দিলীপ বললেন,  আমার আর রাজনীতির দরকার নেই, লড়ার কথা নয় ভোট, লড়ব না, রাজনীতিও করব না। এমনকি গত লোকসভা নির্বাচনে তার আসন বদলে দেওয়া নিয়ে এতদিনে মুখ খুললেন তিনি।

দিলীপ স্পষ্ট বললেন, অভিমান অবশ্যই হয়েছিল, তার থেকে বেশি স্বাভিমানী আমি। পার্টির লোক আমাকে কোনওদিনও জিজ্ঞাসা করেননি, কোথায় দাঁড়াব। বরং আমার সংগঠনমন্ত্রী দেড় বছর আগে জিজ্ঞাসা করেছিলেন, দিলীপদা মেদিনীপুর ঠিক হ্যয় না? লড়বেন না? আমি বলেছিলাম, আপনি বললে লড়ব, নাহলে নয়।
তিনি দাবি করলেন, দলের কেউ নাকি তাঁকে আসন বদলের বিষয়ে কিছু বলেননি, বলিয়েছিলেন সঙ্ঘের লোককে দিয়ে! দিলীপ বললেন, “নাড্ডাজির সঙ্গে সেপ্টেম্বরে কথা হয়েছিল। কেন্দ্রীয় কমিটিতে যাঁরা ছিলেন, তাঁদেরকে ওখান থেকে বাদ দিয়ে বলা হয়, নিজের জায়গায় চলে যান ৬ মাস রয়েছে। আমাকে বলা হয়, সংগঠন থেকে আপনাকে বাদ দেওয়া হয়েছে। আমি বললাম ঠিক আছে। হঠাৎ দেড় মাস আগে বলা হল, আমাকে বর্ধমানে যেতে হবে। পার্টির বলার হিম্মত নেই কারোর। কে বলেছে, জানতেও চাইনি। আমাকে সঙ্ঘের লোকেরা বলেছিলেন।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago