খবর লাইভ : মঙ্গলবার রাতে বড়বাজারের মেছুয়ার ফলপট্টির একটি হোটেলে ঘটে যাওয়া ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ১৫ জনের মৃত্যু ও কয়েকজনের দগ্ধ হওয়া নিয়ে নানান অভিযোগ উঠৈছিল। এই মর্মান্তিক ঘটনার জেরে কলকাতা পুরনিগম শুক্রবার থেকে সমস্ত রুফটপ রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ জারি করল।
কলকাতা পুলিশ, দমকল বিভাগ ও পুরনিগমের মধ্যে এক বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট করে বলেন, “ছাদ বা সিঁড়ি—যে কোনও রাস্তা নয়, এটি কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, বিক্রি বা ব্যবহার নিষিদ্ধ।”
মেয়র ফিরহাদ হাকিম জানান, পুলিশ কমিশনার মনোজ ভার্মা-কে সমস্ত রুফটপ রেস্তোরাঁর তালিকা জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। তালিকা পাওয়ার পর পুরনিগম প্রত্যেক প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক নোটিশ পাঠাবে, যাতে কোনও রকম ছাদের কার্যক্রম অব্যাহত না থাকে।
এই রুফটপ রেস্তোরাঁ বন্ধের উদ্যোগ কলকাতায় ফায়ার সেফটি ও জন নিরাপত্তা নিশ্চিত করতে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…