Special News Special Reports State

আজ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ

0
(0)

খবর লাইভ : আজ, শুক্রবার মাধ্যমিক ২০২৫ পরীক্ষার ফলপ্রকাশ। বলা হয়, এটিই স্কুলের ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিন আপনার রেজাল্ট। ডাউনলোড করে নিন মার্কশিট।
চলতি বছরের মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে হয়েছে মোট ৯,৮৪,৮৯৪ জন। যা গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশি। রাজ্য জুড়ে পরীক্ষা হয় মোট ২,৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে।
শুক্রবার সকাল ৯টায় প্রেস কনফারেন্স করবে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে জানানো হয়েছে, ০২.০৫.২০২৫ তারিখ সকাল ৯:৪৫ টা থেকে সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে মাধ্যমিক ২০২৫-এর রেজাল্ট পাওয়া যাবে। সকাল ১০টা থেকে ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।
প্রতিটি স্কুলে ২ মে, শুক্রবার সকাল ১০টা থেকে বোর্ডের নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। ছাত্রছাত্রীরা বেলা ১২টার পর স্কুলে গিয়ে মার্কশিট নিতে পারবেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *