পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারি ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত

খবর লাইভ : কয়েকদিন আগেই ১৬টি পাকিস্তানি চ্যানেল ব্লক করেছিল কেন্দ্রীয় সরকার৷ ভুয়ো খবর, সাম্প্রদায়িক বিদ্বেষ এবং ভারত বিরোধী প্রচারের অভিযোগেই এই চ্যানেলগুলি ব্লক করা হয়েছিল৷
এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারি ইউটিউব চ্যানেল ব্লক করে দিল ভারত৷ জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়েই শাহবাজ শরিফের ইউটিউব চ্যানেল ব্লক করেছে ভারত৷ ভারতে শাহবাজ শরিফের ইউটিউব চ্যানেল খুলতে গেলেই এখন এই বার্তাই দেওয়া হচ্ছে৷
ডন, জিও নিউজ, সামা টিভি-র মতো পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যমগুলির ইউটিউব চ্যানেলগুলিও ব্লক করা হয়েছিল৷ সম্মিলিত ভাবে ভারতে এই চ্যানেলগুলির ৬ কোটির উপরে সাবস্ক্রাইবার ছিল৷
এ ছাড়াও পাকিস্তানের বেশ কয়েকজন সাংবাদিকের ইউটিউব চ্যানেলও ব্লক করেছে ভারত৷ গোয়েন্দা তথ্য এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশেই এই পদক্ষেপ করে কেন্দ্রীয় সরকার৷
পাকিস্তানি ইউটিউব চ্যানেল ব্লক করার পাশাপাশি পহলগাঁও কাণ্ডকে যেভাবে তুলে ধরা হয়েছিল, তা নিয়ে আপত্তি জানিয়ে বিবিসি-কেও সতর্ক করে কেন্দ্রীয় সরকার৷ কেন হামলাকারী জঙ্গিদের নাশকতাকারী বলে চিহ্নিত করা হল, তা নিয়ে বিবিসি ইন্ডিয়া-র প্রধানকে চিঠি লিখে অসংবেদনশীল সাংবাদিকতার অভিযোগ তোলে ভারত৷
এ দিনই পাক ক্রিকেটার বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মহম্মদ রিজওয়ানের মতো পাক ক্রিকেটারদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ভারতে ব্লক করেছে কেন্দ্রীয় সরকার৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago