খবর লাইভ : সিপিএমের বর্ষীয়ান নেতা ও প্রাক্তন সংসদ সদস্য বংশগোপাল চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হলো এক মহিলার সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অশ্লীল চ্যাটের স্ক্রিনশট ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। শনিবার রাতে আলিমুদ্দিন স্ট্রিটের তরফে জানানো হয়, প্রাথমিক তদন্তের ভিত্তিতে বংশগোপালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত ফেব্রুয়ারি মাসে, যখন সিপিএমের রাজ্য সম্মেলনের সময় এক মহিলা নেত্রী নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে অভিযোগ প্রকাশ্যে আনেন। তিনি জানান, বংশগোপাল প্রথমদিকে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে উৎসাহমূলক মন্তব্য করতেন। কিন্তু পরে রাতের বেলা মেসেঞ্জারে অশ্লীল বার্তা পাঠাতে শুরু করেন।
অভিযোগকারিণী জানান, গত নভেম্বরেই তিনি দলের জেলা সম্পাদকের কাছে এই ঘটনার লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন, কিন্তু তাতেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। রাজ্য সম্মেলনের ছবি ভাইরাল হওয়ার পর আবার তিনি সোশ্যাল মিডিয়ায় বংশগোপালের অশ্লীল বার্তার স্ক্রিনশট প্রকাশ করেন এবং তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই সিপিএমের মহিলা কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। সরাসরি বংশগোপালের চরিত্র নিয়ে আক্রমণ শানান অনেকেই। পরবর্তীতে দলের অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয় এবং রিপোর্টের ভিত্তিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সিপিএম নেতৃত্ব।
অবশ্য, বংশগোপাল চৌধুরী অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তিনি দাবি করেন, দলের ভেতরে একটি লবি তাকে ফাঁসাতে চাইছে। তবে এই ঘটনার জেরে সিপিএমের ভাবমূর্তিতে বড় ধাক্কা লেগেছে বলে রাজনৈতিক মহলের অভিমত।
আপাতত এই বহিষ্কারের সিদ্ধান্তে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে সিপিএম নেতৃত্ব। তবে ঘটনা যে আলিমুদ্দিনের অস্বস্তি অনেকটাই বাড়িয়েছে, তা বলাই বাহুল্য।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…