খবর লাইভ : আগামী ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিনে দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং উপস্থিত থেকে মন্দিরে বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা করবেন বলে জানা গেছে। উদ্বোধনের আগে চলছে দিনরাত হোমযজ্ঞ এবং মাঙ্গলিক অনুষ্ঠান।
২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বিশেষ মহাযজ্ঞ। ইতিমধ্যেই শান্তিযজ্ঞ শুরু হয়েছে পুরীর মন্দিরের রাজেশ দয়িতাপতির নেতৃত্বে। ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাস সহ প্রায় ৬০ জন ভক্ত মাঙ্গলিক কাজে অংশ নিয়েছেন। লক্ষ্যমাত্রা এক কোটি মন্ত্রোচ্চারণের মাধ্যমে মহাযজ্ঞ সম্পন্ন করা।
উদ্বোধন উপলক্ষে সৈকতনগরী দিঘাকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ৮০০-এর বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দিঘা গেট ও ওড়িশা সীমানাতেও চলছে তল্লাশি। ২৮ এপ্রিল থেকেই মুখ্যমন্ত্রীর আগমন সম্ভাবনা থাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ওল্ড দিঘা থেকে নিউ দিঘার মধ্যে ১১৬বি জাতীয় সড়কে যান চলাচলও নিয়ন্ত্রিত থাকবে।
মন্দিরের উদ্বোধন না হওয়া পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মন্দির চত্বরে চলছে টানা কড়া প্রহরা। ইতিমধ্যে মন্দিরের গর্ভগৃহে দেবতাদের দুগ্ধস্নান এবং অন্যান্য মাঙ্গলিক ক্রিয়াকর্মও সম্পন্ন হয়েছে।
উদ্বোধন উপলক্ষে দিঘায় ব্যাপক পর্যটক ভিড় জমেছে। অনেক হোটেল আগে থেকেই বুকড থাকায়, পর্যটকদের থাকার ব্যবস্থা নিয়ে কিছুটা সমস্যা হতে পারে। তবে দিঘার হোটেল মালিক সংগঠন জানিয়েছে, প্রশাসনিক ব্যবস্থায় পর্যাপ্ত হোটেল ব্যবস্থা রাখা হয়েছে পর্যটকদের জন্য।
দিঘা আজ রঙিন আলোকসজ্জায় সেজে উঠেছে। শহরজুড়ে বাজছে মাঙ্গলিক সানাইয়ের সুর। উদ্বোধনের দিন দিঘা হয়ে উঠবে ভক্তি আর উৎসবের মিলনক্ষেত্র।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…