পাকিস্তানি নাগরিকদের ভিসার মেয়াদ শেষ, এরপরও যদি কেউ ভারতে থেকে যান, তাদের ভবিষ্যৎ জানুন

খবর লাইভ : পহেলগাঁও কাণ্ডকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। ভারত এই হামলার জন্য পাকিস্তানের দিকেই আঙুল তুলেছে। শুধু তা-ই নয়, ইসলামাবাদের বিরুদ্ধে বেশ কয়েকটি কড়া পদক্ষেপও করেছে নয়াদিল্লি।

পাকিস্তানি নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে। কারও মেয়াদ শেষ হয়েছে শনিবারই, কারও রবিবার। আবার কারও ভিসার মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার। তার মধ্যেই সকলকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ফেরার নির্দেশ দিয়েছে নরেন্দ্র মোদি সরকার।

এখন প্রশ্ন হচ্ছে, সময় পেরিয়ে যাওয়ার পর যদি কেউ পাকিস্তানের ভিসা নিয়ে ভারতে থেকে যান, তাঁদের ভবিষ্যৎ কী? পাকিস্তান থেকে যাঁরা বৈধ ভিসা নিয়ে ভারতে এসেছেন, তাঁদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে পাকিস্তানিদের জন্য বাতিল করে দেওয়া হয়েছে ‘সার্ক’ ভিসাও। বেঁধে দেওয়া হয়েছে সময়ও। পাকিস্তানিদের স্বল্পমেয়াদি ভিসা (১২ ধরনের) বাতিল করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক।

মোদী সরকার জানিয়েছে, বেঁধে দেওয়া সময়ের মধ্যে যদি পাকিস্তানের নাগরিকেরা ভারত না ছাড়েন তবে কড়া পদক্ষেপ করা হবে। শুধু তা-ই নয়, সমস্ত রাজ্যকে কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, পাকিস্তানিদের চিহ্নিত করে তাঁদের দেশে ফেরত পাঠাতে হবে। এ ব্যাপারে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই নির্দেশের পরই রাজ্যগুলিতে শুরু হয়েছে পাকিস্তানিদের চিহ্নিতকরণের কাজ। তবে কাদের বিতাড়িত করা হবে, তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।

ভারত সরকারের বেঁধে দেওয়া সময় উত্তীর্ণ হওয়ার পরও যদিও কোনও পাকিস্তানের নাগরিক এ দেশে থেকে যান, তবে তাঁদের বিরুদ্ধে ১৯৪৬ সালের বিদেশ আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago