হামলাকারী ও ষড়যন্ত্রকারীরা কল্পনাও করতে পারবে না, তাদের কী শাস্তি হবে, হুঁশিয়ারি মোদির

খবর লাইভ : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাল্টা অ্যাকশনে ভারত। দিকে দিকে চলছ চিরুনি তল্লাশি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় আজ সর্বদল বৈঠকের ডাক দিয়েছে কেন্দ্রীয় সরকার। সন্ধে ৬টায় সংসদ ভবনে এই বৈঠক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন।

এরই মধ্যে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর। পহেলগাঁওয়ে নিহতদের স্মৃতিতে ২ মিনিট নীরবতা পালন করেন তিনি। পহেলগাঁওতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রধানমন্ত্রীর করলেন প্রধানমন্ত্রী। হাতজোড় করে প্রণাম করে ‘ওঁ শান্তি’ মন্ত্রপাঠ করেন তিনি। এরপরই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে চরম বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
এদিন বিহারের মধুবনিতে অনুষ্ঠান থেকে মোদি বলেন, ‘কাশ্মীরে বেছে বেছে হিন্দু নিধন করা হয়েছে। পহেলগাঁওয়ে নিরীহদের নির্মমভাবে হত্যা করেছে জঙ্গিরা। এই হামলা শুধু পর্যটকদের ওপর নয়, এটা ভারতের আত্মার ওপর হামলা। হামলাকারী ও ষড়যন্ত্রকারীরা কল্পনাও করতে পারবে না, তাদের কী শাস্তি হতে চলেছে। হামলাকারী ও ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে শাস্তি দেবে ভারত। ১৪০ কোটি মানুষের ইচ্ছাশক্তি নিয়ে সন্ত্রাসবাদীদের কোমর ভাঙব। হামলাকারীদের কল্পনাতীত সাজা দেব’।

অন্যদিকে, পহেলগাঁও হামলার পাল্টা ভারতের কূটনৈতিক স্ট্রাইক, প্রবল চাপে পাকিস্তান। চাপের মুখে পড়ে এবার শক্তি প্রদর্শনের চেষ্টা করল ইসলামাবাদ। আজ মধ্যরাতে করাচি উপকূলে বিশেষ ইকোনমিক জোনে ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করতে চলেছে পাক সরকার। করাচির সমুদ্রতীরে চলছে মিসাইল উৎক্ষেপণের প্রস্তুতি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago