খবর লাইভ : ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করতেই মাথায় হাত পড়েছে পাকিস্তানের। ইসলামাবাদের দাবি প্রতিটি জলবিন্দুতে তাদের ‘অধিকার’ রয়েছে! ভারতের সিদ্ধান্তকে ‘জল-যুদ্ধ’ হিসাবে দেখতে শুরু করেছে পাকিস্তান সরকার। সে দেশের বিদ্যুৎমন্ত্রী আওয়াইস লেখরি সমাজমাধ্যমে এমনটাই দাবি করেছেন। একই সুর শোনা গিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিদেশ উপদেষ্টা সরতাজ আজিজের গলাতেও। তাঁরও দাবি, সিন্ধু জলচুক্তি প্রত্যাহার হলে তা ‘যুদ্ধের পদক্ষেপ’ বা পাকিস্তানের বিরুদ্ধে ‘শত্রুতামূলক পদক্ষেপ’ হিসাবে বিবেচনা করা যেতে পারে। সিন্ধুচুক্তি স্থগিত হওয়ার ধাক্কায় জলপ্রবাহ বাধা পেলে কী পরিস্থিতি তৈরি হতে পারে, সেই নিয়ে উদ্বেগ দানা বেঁধেছে ইসলামাবাদে।
বুধবার রাতে পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী দাবি করেছেন, “ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করা জল-যুদ্ধের সামিল… প্রতিটি জলবিন্দুর উপর আমাদের অধিকার রয়েছে এবং আমরা তা পূর্ণ শক্তিতে রক্ষা করব— আইনত, রাজনৈতিক ভাবে এবং বৈশ্বিক ভাবে।” সিন্ধু জলচুক্তিকে দুই দেশের মধ্যে অন্যতম সফল জল-চুক্তি হিসেবে উল্লেখ করেছেন শাহবাজের বিদেশ উপদেষ্টা সরতাজ।
তার বক্তব্য, “এই চুক্তি প্রত্যাহার করা হলে তা যুদ্ধের পদক্ষেপ বা পাকিস্তানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা যেতে পারে।” পাল্টা হুঁশিয়ারির সুরে তিনি জানিয়েছেন, সিন্ধু জলচুক্তি লঙ্ঘন হলে তা একটি আন্তর্জাতিক দৃষ্টান্ত হিসাবে উঠে আসতে পারে। সে ক্ষেত্রে ব্রহ্মপুত্র নদীর জল আটকানোর জন্য চিনও একটি যুক্তিযুক্ত কারণ পেয়ে যাবে বলে মত পাক প্রধানমন্ত্রীর উপদেষ্টার।
অন্যদিকে, পহেলগাঁও হামলার পাল্টা ভারতের কূটনৈতিক স্ট্রাইক, প্রবল চাপে পাকিস্তান। চাপের মুখে পড়ে এবার শক্তি প্রদর্শনের চেষ্টা করল ইসলামাবাদ। আজ মধ্যরাতে করাচি উপকূলে বিশেষ ইকোনমিক জোনে ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করতে চলেছে পাক সরকার। করাচির সমুদ্রতীরে চলছে মিসাইল উৎক্ষেপণের প্রস্তুতি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…