খবর লাইভ : পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের প্রত্যাঘাতের প্রহর গুনছে পাকিস্তান।বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের তরফ থেকেও একটি বৈঠক ডাকা হয়েছে।মূলত পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটির বৈঠক। বুধবার দফায় দফায় বৈঠকের পর ভারত যা সিদ্ধান্ত নিয়েছে, তাতে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তথা অর্থনৈতিক বিষয়টিও সরাসরিভাবে ধাক্কা খাবে।
সেই পরিস্থিতির মোকাবিলা কীভাবে করা যায়, তার রূপরেখা তৈরি করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বৈঠক ডেকেছেন।
সন্ত্রাসবাদীদের গুলিতে আহত হয়েছেন একাধিক। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে ২৭ হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে ছুটে গিয়েছে সেনা ও কাশ্মীর পুলিশের একটি দল।
এত বছরে যে পর্যটকদের গায়ে হাত পড়েনি, সেখানেই পর্যটকদের হত্যার করল, তাও আবার ধর্মীয় পরিচয় জেনে। এই ঘটনায় লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে জম্মু-কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের।
পহেলগাঁওতে নৃশংস হত্যালীলার পর হাজার হাজার পর্যটক আটকে রয়েছেন। বাঙালি পর্যটকের সংখ্যাই প্রায় ৪৫০। বহু পর্যটকই তড়িঘড়ি কাশ্মীর থেকে ফিরে আসতে চাইছেন। কিন্তু একাধিক বেসরকারি বিমান সংস্থা এই সঙ্কটের পরিস্থিতিতে প্রায় তিনগুণ ভাড়া বাড়িয়ে দিয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…