নিরাপত্তা নিয়ে উচ্চ-পর্যায়ের বৈঠকে মোদি,শাহ, রাজনাথ সহ সেনা আধিকারিকরা

খবর লাইভ : ছাব্বিশ জন মানুষের প্রাণ শেষ করেছে দিয়েছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা। তবে এই হত্যার যে যোগ্য জবাব ভারত দেবে, তা প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এমনকী কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীও বার্তা দিয়েছেন। এই আবহের মধ্যেই জানা গিয়েছে, নিরাপত্তা নিয়ে উচ্চ-পর্যায়ের বৈঠক হবে নয়া দিল্লিতে।

বুধবার সন্ধে ছ’টায় বৈঠকে বসেন তিন সেনাপ্রধান। সঙ্গে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর ভিডিয়ো কনফারেন্সে কাশ্মির থেকে বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ঘটনার পরই সেনাপ্রধান গোটা বিষয়টি জানিয়েছেন রাজনাথ সিংকে। অপরদিকে, স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে যে কটি এজেন্সি রয়েছে, তাঁদের প্রধানদের সঙ্গেও বৈঠক করেন অমিত শাহ। আজও দফায়-দফায় বৈঠক করেছেন তিনি। জঙ্গিদের ধরতে গোয়েন্দারা কী কাজ করছেন, ভারতই বা কতটা প্রস্তুত তা সবটাই খতিয়ে দেখছেন খোদ অমিত শাহ নিজে। আর সন্ধে ছ’টার এই বৈঠকে যে অত্যন্ত কঠোর সিদ্ধান্ত যে নয়া দিল্লি নিতে পারে তাই মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ।

 

মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পশ্চিমবঙ্গেরও তিন জন রয়েছেন। ওই হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। টিআরএফের উত্থান ২০১৯ সালে, কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ হওয়ার পর। টিআরএফের জন্ম হয়েছিল কাশ্মীরি জঙ্গি শেখ সাজ্জাদ গুলের হাতে। সে সময় জম্মু ও কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’-র সদ্য অবলুপ্তি হয়েছে। ঠিক সেই রাজনৈতিক পরিস্থিতির মাঝেই লশকরের ‘ছায়া সংগঠন’ হিসাবে উঠে আসে টিআরএফ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago