ভয়াবহ জঙ্গি হামলার উপযুক্ত জবাব অল্প সময়ের মধ্যে দেবে ভারত, হুঁশিয়ারি রাজনাথের

খবর লাইভ : ভয়াবহ জঙ্গি হামলার উপযুক্ত জবাব খুব অল্প সময়ের মধ্যে দেবে ভারত৷ বুধবার বায়ুসেনার একটি অনুষ্ঠানে গিয়ে এমনই দাবি করলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷

তিনি আরও দাবি করেছেন, শুধু হামলাকারী জঙ্গিরাই নয়, পহেলগাঁও হামলার চক্রান্ত যারা করেছে তাদেরকেও রেয়াত করা হবে না৷
প্রতিরক্ষামন্ত্রী বলেন, জঙ্গিদের কাপুরোচিত হামলায় আমাদের দেশ বহু নির্দোষ নাগরিককে হারিয়েছেন৷ এই চরম অমানবিকতায় আমরা প্রত্যেকেই শোক এবং যন্ত্রণার মধ্যে রয়েছি৷ এখানেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় সঙ্কল্পের কথা মনে করিয়ে দিতে চাই৷ এই কাপুরোচিত হামলার বিরুদ্ধে ভারতের প্রতিটি নাগরিক একজোট৷ দেশবাসীকে আশ্বস্ত করতে চাই ভারত সরকার উপযুক্ত সব পদক্ষেপ করবে৷ যারা এই হামলা চালিয়েছে শুধু তারা নয়, যারা পর্দার পিছন থেকে ভারতের মাটিতে এই ধরনের হামলার চক্রান্ত করেছে তাদেরকেও আমরা ছাড়ব না৷ ভারতের মতো এত প্রাচীন সভ্যতা এবং এত বড় দেশকে কোনওভাবে ভয় পাওয়ানো যাবে না৷ যারা দায়ী তাদের অল্প কিছু সময়ের মধ্যেই জোরাল জবাব দেওয়া হবে, এই আশ্বাস আমি দেশবাসীকে দিচ্ছি৷

পুলওয়ামা কাণ্ডের পর ভারত যেভাবে পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে বদলা নিয়েছিল, তারই পুনরাবৃত্তির সম্ভাবনা দেখছেন অনেকে৷ প্রতিরক্ষামন্ত্রীর আজকের মন্তব্যের পর সেই জল্পনা আরও জোরাল হল৷ আজই পহেলগাঁও হামলা নিয়ে দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালেরও৷ ফলে পহেলগাঁওয়ের বদলা ভারত কীভাবে নেয়, এখন তারই অপেক্ষায় গোটা দেশ৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago