খবর লাইভ : কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলার পর গোটা দেশে ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রত্যাঘাতের দাবি উঠছে দেশের সর্বত্র। বুধবার সকাল থেকে দফায় দফায় বৈঠক চলেছে নয়াদিল্লিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর উপত্যকার বাস্তব চিত্র দেখে এসেছেন। শেষে সন্ধ্যায় নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে আড়াই ঘণ্টা ধরে চলা বৈঠকের পর ‘প্রত্যাঘাত’ করল ভারত। পাকিস্তানিদের ‘সার্ক’ ভিসা বাতিল, সিন্ধু জলচুক্তি স্থগিত করা-সহ ইসলামাবাদের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে নয়াদিল্লি। জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। তবে হামলায় জড়িত জঙ্গিদের এখনও সন্ধান মেলেনি। তাঁদের খোঁজে গোটা কাশ্মীর উপত্যকা জুড়ে অভিযান চালাচ্ছে বাহিনী।
নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক শেষ হতে না হতেই বিদেশ মন্ত্রক সাংবাদিক বৈঠকে বসে। পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি অবিলম্বে স্থগিত করে দেওয়া হয়। ওয়াঘা-আটারি সীমান্তে ভারতের ‘ইন্টিগ্রেটেড চেক পোস্ট’ বন্ধ করে দেওয়া হয়েছে। যাঁরা বৈধ নথিতে এ দেশে এসেছেন, তাঁদের ১ মে’র মধ্যে একই পথে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের জন্য বাতিল করে দেওয়া হচ্ছে ‘সার্ক’ ভিসা। যে পাকিস্তানিরা ‘সার্ক’ ভিসায় ভারতে রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। নয়াদিল্লিতে পাকিস্তানি দূতাবাসে থাকা প্রতিরক্ষা আধিকারিকদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে মোদি সরকার। তাঁদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে। একই রকম ভাবে ভারতও ইসলামাবাদে থাকা দূতাবাস থেকে প্রতিরক্ষা আধিকারিকদের দেশে ফিরিয়ে নেবে। ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে কর্মীসংখ্যা ৫৫ থেকে ৩০-এ নামিয়ে আনছে নয়াদিল্লি। ভারতে থাকা পাকিস্তানি দূতাবাসের ক্ষেত্রেও ১ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে ভারত সরকার।
কাশ্মীরের জঙ্গি হানায় নিহত ২৬ জনের মধ্যে তিন বাঙালিও রয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের বাড়ি কলকাতায়, অপর জনের পুরুলিয়ায়। বুধবার রাত ৮টা নাগাদ নিহত কলকাতার দুই বাসিন্দার কফিনবন্দি দেহ এসে পৌঁছোয় দমদম বিমানবন্দরে। বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহ এবং বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা বিতান অধিকারীর দেহ বিমানবন্দর থেকে শববাহী শকটে নিয়ে যাওয়া হয় তাঁদের বাড়ির উদ্দেশে। পুরুলিয়ার ঝালদার মণীশরঞ্জন মিশ্রের দেহ রাঁচী বিমানবন্দরে আসার কথা। ভারতীয় সেনার নজরদারি থাকা সত্ত্বেও কী ভাবে পহেলগাঁওয়ে হামলার ঘটনা ঘটে গেল? তা নিয়ে বুধবার উদ্বেগ প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…