মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার মোট ২৮৯ জন, দাবি জঙ্গিপুরের পুলিশ সুপারের

খবর লাইভ : সাংবাদিক বৈঠকে জঙ্গিপুর পুলিশ সুপার আনন্দ রায় জানান, গত কয়েক দিন ধরে এলাকায় নতুন করে অশান্তির ঘটনা ঘটেনি। নতুন করে মামলাও দায়ের হয়েছে। সুতি এবং শামসেরগঞ্জ এলাকায় যে অশান্তির ঘটনা ঘটেছে, তাতে শনিবার পর্যন্ত মোট ১৩৮টি মামলা রুজু হয়েছে। তার মধ্যে শনিবারই নতুন করে ১৪টি মামলা রুজু হয়েছে। এখনও পর্যন্ত অশান্তির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোট ২৮৯ জনকে।

তিনি আরও জানান, সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরে আসার ফলে ইতিমধ্যেই প্রায় ১০০টি পরিবার নিজেদের বাড়িতে ফিরে এসেছে। তাঁর কথায়, ‘‘আরও কিছু পরিবার দ্রুত ফিরে আসবে বলে আমরা আশাবাদী। বিভিন্ন এলাকায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর টহলদারি জারি রয়েছে। জাফরাবাদ এবং আশপাশের এলাকায় তিনটি পুলিশ ক্যাম্প করা হয়েছে।’’ যদিও জানা গিয়েছে , এখনও অন্তত ২০০ পরিবার ঘরছাড়া।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago