খবর লাইভ : মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় মহিলা কমিশনের পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনও গিয়েছিল। গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও, যা নিয়ে সুর চড়িয়েছে শাসকদল তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘কে সেখানে যাবেন, সেটা আদালত দেখবে। রাজ্যপাল তো বটেই, দিল্লি থেকে আসা দুই কমিশনও বিজেপির রাজনৈতিক লক্ষ্যপূরণে সাহায্যের চেষ্টা করছে। সন্দেশখালিতে আমরা যা দেখেছি, এখানেও পরে তা সামনে আসবে।
রবিবার কমিশনের চেয়ারপার্সন বিজয়া বলেন, ‘‘মহিলারা বলছিলেন, বিএসএফের জন্যই ওঁরা বেঁচে রয়েছেন। আমরা যেখানেই গিয়েছি, মহিলাদের সঙ্গে কথা বলেছি, ওঁদের রাগে কেঁপে উঠেছি আমরা। ওঁদের সব স্বপ্ন শেষ। ওঁরা সব হারিয়েছেন। ওঁরা শুধু একটাই কথা জিজ্ঞেস করছিলেন যে, ওঁদের কী দোষ? এক মহিলা কয়েক দিন আগেই এক সন্তানের জন্ম দিয়েছিলেন। তাঁকে ঘর ছাড়তে হয়েছে!’’
প্রসঙ্গত, অশান্তির জেরে মুর্শিদাবাদের ধুলিয়ান, শমসেরগঞ্জ এবং সুতির বহু বাসিন্দা এখনও ঘরছাড়া। গঙ্গা পেরিয়ে ও পারে মালদহে আশ্রয় নিয়েছেন অনেকে। প্রশাসনের উদ্যোগে তাঁদের অনেককে ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু ঘরছাড়ারা সকলে এখনও ঘরে ফিরতে পারেননি বলেই দাবি স্থানীয় সূত্রে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…