খবর লাইভ : সোশ্যাল মিডিয়ায় অনুরাগ কশ্যপ সম্প্রতি এক মন্তব্য করে প্রবল বিতর্কে জড়িয়েছেন। পরিচালক জানিয়েছেন, তার একটি অপ্রাসঙ্গিক মন্তব্য ঘিরে পরিবারের মহিলারা ধর্ষণের হুমকি এবং বন্ধু, সহকর্মীরা প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এই পরিস্থিতিতে তিনি বলেন: “আমার বিরুদ্ধে যা খুশি করুন। কিন্তু আমার পরিবারকে নিশানা করবেন না।”
‘ফুলে’ সিনেমা থেকেই বিতর্কের সূত্রপাত
অনন্ত মহাদেবন পরিচালিত এবং প্রতীক গান্ধী-পত্রলেখা অভিনীত ছবি ‘ফুলে’ মুক্তি পাওয়ার কথা ছিল ১১ এপ্রিল, যা বিতর্কের জেরে ২৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে যায়। ছবির বিষয়বস্তু—সমাজ সংস্কারক জ্যোতিরাও ফুলে এবং সাবিত্রীবাই ফুলে-র জীবনকাহিনি। যেখানে তুলে ধরা হয়েছে বর্ণবৈষম্য ও লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে তাঁদের লড়াই।
এই ছবির প্রসঙ্গেই অনুরাগ কশ্যপ সেন্সর বোর্ড এবং ব্রাহ্মণ সম্প্রদায়ের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন। এই মন্তব্য ঘিরেই শুরু হয় উত্তেজনা।
অনুরাগের মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সামাজিক মাধ্যমে। তাঁকে অপদস্থ ও গালিগালাজ করা হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল—পরিচালকের পরিবারের মহিলারা ধর্ষণ হুমকি পাচ্ছেন। তাঁর বক্তব্য: “আমি যা বলেছি, তা বিবেক দিয়ে বলেছি। কিন্তু, আমি চাই না আমার কথা বলার জন্য আমার পরিবারের কেউ বিপদে পড়ুক। শুধুমাত্র সেই কারণেই আমি ক্ষমা চাইছি।”
অনুরাগ কশ্যপ তাঁর শেষ পোস্টে বলেছেন, “মনুসংহিতা নারীদের সম্মান করার কথা বলে”, অথচ তাঁর বক্তব্যের পর সমাজের একাংশ যেভাবে নারী বিদ্বেষী প্রতিক্রিয়া দেখাচ্ছে, তা সত্যিকারের সমাজ সংস্কারের মুখোশ খুলে দিয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…