খবর লাইভ : শনিবার সকালে পুরনো মেজাজেই তাকে দেখা গেল ইকো পার্কে। তিনি দিলীপ ঘোষ । রুটিন মেনে সকালে প্রাতঃভ্রমণে হাজির হলেন ইকো পার্কে। গলায় হলুদ-গেরুয়া উত্তরীয় পরে জানিয়ে দিলেন, বিয়ে করলেও রাজনীতি থেকে ছুটি নিচ্ছেন না তিনি। স্ত্রী রিঙ্কু মজুমদারও যে রাজনীতিতে সক্রিয় থাকবেন, সে কথাও বলতে শোনা গেল দিলীপকে।
তাকে ঘিরে অনুগামীদের ভিড়। অনেকে বাড়ি থেকে পায়েস তৈরি করে এনেছেন। একাধিক কেক পৌঁছেছে দিলীপের জন্য। তবে পাশে নেই নববধূ। কেন এলেন না স্ত্রী রিঙ্কু? প্রশ্ন করতেই দিলীপ বলেন, “উনি মর্নিং ওয়াক করেন না। বাড়িতেই আছেন। অনেকে গল্প দিচ্ছে মর্নিং ওয়াক করতে গিয়ে নাকি প্রেম হয়েছে, যারা বলছে তারা সারাজীবন মর্নিং ওয়াক করলেও, তাদের ভালবাসাও হবে না, বিয়েও হবে না।”
তিনি স্পষ্ট বললেন, আজ তিনি যে জায়গায় পৌঁছেছেন, তা তার দলের জন্য। দলই তাকে বিধায়ক, সাংসদ করেছে। রাজনীতির জন্য সঙ্ঘ প্রচারক থেকেও বাদ পড়েছেন তিনি, সেই কারণেই বিয়ে করলেন বলে জানিয়েছেন দিলীপ। তাই রাজনীতি থেকে সরে যাওয়ার কোনও ইচ্ছা নেই তার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…