রেলওয়ে সংসদীয় কমিটি দার্জিলিংয়ে রেল পরিকাঠামো ও পর্যটন উন্নয়নে পর্যালোচনা করল

খবর লাইভ : রেলওয়ে সংসদীয় কমিটি দার্জিলিংয়ে রেল পরিকাঠামো ও পর্যটন উন্নয়ন পর্যালোচনা করেছে। সিভোক-রংপো রেললাইন প্রকল্পের মাধ্যমে সিকিমের উন্নয়নে জোর।

রেলওয়ে সংসদীয় স্থায়ী কমিটির দার্জিলিংয়ের রেল পরিকাঠামো এবং পর্যটন উন্নয়ন পর্যালোচনা সারলেন৷ রেলওয়ে সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধি দল তাদের আধিকারিক সফরের অংশ হিসাবে শৈল শহর দার্জিলিং পরিদর্শন করে। সফরের সময়, কমিটি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এবং এর সংশ্লিষ্ট সংস্থাগুলির  আধিকারিকদের সাথে এই অঞ্চলে রেলওয়ের উন্নয়ন এবং পর্যটনের প্রচার সম্পর্কিত বিষয়গুলির উপর একটি অনানুষ্ঠানিক আলোচনা করে।

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব এবং ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানাজিং ডাইরেক্টর-এর সঙ্গে “উত্তর পূর্বাঞ্চল ও কেন্দ্রশাসিত অঞ্চলে রেল নেটওয়ার্কের সম্প্রসারণ”-এর বিষয়ে আলোচনা হয়, যেখানে সিভোক-রংপো নতুন রেললাইন প্রকল্পের উপর বিশেষ জোর দেওয়া হয়। এই গুরুত্বরূর্ণ রেল সংযোগের লক্ষ্য সিকিমের সাথে সংযোগ বৃদ্ধি করা এবং এই অঞ্চলের আর্থ-সামাজিক ও কৌশলগত উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব এবং ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানাজিং ডাইরেক্টর-এর সাথে ” পর্যটন ভিত্তিক – রেলওয়ের প্রচার” বিষয়ে একটি পৃথক অনানুষ্ঠানিক আলোচনা করে। আলোচনাগুলি উদ্ভাবনী রেল-ভিত্তিক অভিজ্ঞতা এবং বহনক্ষম ঐতিহ্যগত পর্যটনের মাধ্যমে অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর পদক্ষেপের উপর দৃষ্টি নিবদ্ধ করে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago