খবর লাইভ : ফের দূর্ঘটনা । শনিবার ভোরে দিল্লির মুস্তাফাবাদ এলাকায় একটি বহুতল ধসে চারজনের মৃত্যু হয়েছে৷ বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নীচে আটকে পড়ার আশঙ্কাও করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী এবং দিল্লি পুলিশের দল উদ্ধার অভিযান পরিচালনার জন্য ঘটনাস্থলে রয়েছে।
চার তলা এল-আকৃতির বহুতলটি ধসে পড়ার মুহূর্তও ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। বহুতল ধসে যাওয়ার পরে ধ্বংসাবশেষ পরিষ্কারে উদ্ধারকারী দলকে সহায়তা করছেন স্থানীয়রা। বিভাগীয় দমকল কর্মকর্তা রাজেন্দ্র আটওয়াল জানিয়েছেন, শনিবার ভোর ২:৫০ নাগাদ বাড়ি ধসের খবর পাওয়া যায়, এরপর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়।
উত্তর-পূর্ব জেলার অতিরিক্ত ডিসিপি সন্দীপ লাম্বা জানিয়েছেন যে, এখনও পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তিনি নিশ্চিত করেছেন যে, এটি একটি চার তলা ভবন এবং উদ্ধার অভিযান এখনও চলছে, ধ্বংসস্তূপের নিচে ৮ থেকে ১০ জন আটকা পড়ার আশঙ্কা রয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…