বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কনভয়ের গাড়িতে ধাক্কা রাজ্য সরকারের গাড়ির!

খবর লাইভ : বিজেপির রাজ্য দফতরে তখন বৈঠকে ব্যস্ত বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর গাড়ি এবং কনভয়ের গাড়িগুলো দাঁড়িয়ে ছিল দফতরের বাইরের রাস্তায়। অভিযোগ, সেই কনভয়ে থাকা একটি গাড়িতেই নাকি ধাক্কা মারে অন্য একটি গাড়ি। ওই গাড়িটি আবার রাজ্য সরকারের!

সেই বৈঠকে সুকান্ত ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, জ্যোতির্ময় মাহাতো, দীপক বর্মণ, জগন্নাথ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে ছিলেন সুনীল বনসল, মঙ্গল পান্ডে এবং অমিত মালবীয়। সেই বৈঠক চলাকালীনই বিজেপির রাজ্য দফতরের সামনে দুর্ঘটনাটি ঘটে।

সুকান্তের কনভয়ের পাইলট গাড়িতে ধাক্কা মারে রাজ্য সরকারের একটি গাড়ি। ওই গাড়িটি ‘নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি’র (এনডিআইটিএ)। যখন দুর্ঘটনাটি ঘটে তখন ওই পাইলট গাড়িতে বসে ছিলেন কয়েক জন। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই গাড়ি থেকে নেমে আসেন তাঁরা। ছুটে আসেন সুকান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago