খবর লাইভ : মুর্শিদাবাদের হিংসাত্মক ঘটনার জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করল রাজ্য পুলিশ। একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বাধীন ওই টিমে মোট ৯ জন সদস্য থাকবেন। দ্রুত ওই তদন্ত কমিটি রিপোর্ট দেবে।
ওয়াকফ বিল সংশোধনের বিরোধিতা করে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত পশ্চিমবঙ্গ। বিশেষ করে মালদহ, মুর্শিদাবাদের মতো এলাকায় পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে সেখানে আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীকে নামতে হয় পরিস্থিতি সামাল দিতে। মুর্শিদাবাদের ধুলিয়ান, শামশেরগঞ্জ সহ বিভিন্ন জায়গায় হিন্দু এলাকায় ব্যাপকহারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এমনকি একই পরিবারের বাবা ও ছেলেকে নৃশংসভাবে খুনও করা হয়। ওই ঘটনার প্রেক্ষিতে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। হাই কোর্ট সরাসরি ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয়। মুখ পোড়ে রাজ্য পুলিশের। হিংসাত্মক ঘটনার খবর রাজ্য পুলিশের কাছে কেন আগে থেকে ছিল না, কেনই বা পুলিশ বিক্ষোভরত প্রতিবাদীদের সামাল দিতে পারল না তা নিয়েও নানা মহল থেকে প্রশ্ন তোলা হয়। এমতাবস্থায় রাজ্য পুলিশের পক্ষ থেকে তদন্তের জন্য ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যার নেতৃত্বে থাকবেন একজন অতিরিক্ত পুলিশ সুপার।
খুনের ঘটনায় পুলিশ ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করলেও এখনও অধরা বাকি অভিযুক্তরা। গত সোমবারই রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম জানিয়েছিলেন, দোষীদের কোনও ভাবেই রেয়াত করা হবে না। শামিমের ওই হুঁশিয়ারির এক দিন পরেই মঙ্গলবার ধরা পড়ে জোড়া খুনের মামলায় দুই অভিযুক্ত। দুই অভিযুক্ত ধরা পড়লেও পুলিশের উপর থেকে অবশ্য আস্থা চলে গিয়েছে সাধারণ মানুষের। সেই আস্থা ফেরাতেই এই বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে অনেকেই মনে করছেন। তবে ঘটনার পরই গত শনিবার মুর্শিদাবাদ যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এছাড়া বিভিন্ন জেলা থেকে ২৩ জন দক্ষ পুলিশ আধিকারিককেও সেখানে পাঠানো হয়। রাজীব বিএসএফের কর্তাদের সঙ্গেও বৈঠক করেন। ঘটনার পর থেকেই অবশ্য ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। যে সমস্ত মানুষ আতঙ্কিত হয়ে ঘরছাড়া হয়েছিলেন তাঁদেরও ফিরিয়ে আনা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…