মুর্শিদাবাদ-কাণ্ডের তদন্তে এবার রাজ্যে জাতীয় মহিলা কমিশন

খবর লাইভ : ওয়াকফ-বিরোধী আন্দোলনে হিংসার আগুন কারও ঘর কেড়েছে, কেউ হারিয়েছেন প্রিয়জনকে। কেন এই পরিস্থিতির মুখোমুখি হতে হল এতগুলো মানুষকে?
মুর্শিদাবাদকাণ্ডের তদন্তে এ বার রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদল। বুধবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে চার সদস্যের প্রতিনিধিদল গঠনের কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যাতেই কলকাতায় পৌঁছোচ্ছে কমিশনের চেয়ারপার্সনের নেতৃত্বাধীন দলটি। শুক্র ও শনিবার মালদহ এবং মুর্শিদাবাদে গিয়ে তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে।

দায় নিতে হবে সরকারকেই। নিন্দায় সরব হয়েছেন বিশিষ্টজনেরা। চোখের সামনে খুন হয়ে গেছেন প্রিয়জন। অশান্তির আগুনে কারও ঘর জ্বলেছে, কেউ হারিয়েছেন রুজি-রুটি। প্রাণ ভয়ে গ্রামকে গ্রাম ফাঁকা হয়ে গেছে। কোনওরকমে প্রাণ-মানটুকু বাঁচিয়ে এক কাপড়ে পরিবারের হাত ধরে ঘর ছাড়তে হয়েছে কাউকে, যে যন্ত্রণা উস্কে দিয়েছে দেশভাগ কিংবা একাত্তরের স্মৃতি। নববর্ষের দিনও তাদের চোখের জল বাঁধ মানছে না।

বছরের প্রথম দিনে, এই মানুষগুলোর অসহায়তার জন্য দায়ী কারা? ওয়াকিবহাল মহলের মতে, প্রশাসন-পুলিশের ব্যর্থতা। গোয়েন্দা বিভাগের ব্যর্থতা। বাংলা তো সাম্প্রদায়িক হিংসা দেখতে অভ্যস্ত নয়। যারা ঘটনা ঘটিয়েছে পয়লা বৈশাখ তো তাদের নয়। যারা ঘরহারা তাদের পয়লা বৈশাখ। কেন্দ্র ক্ষমতা দখলের জন্য সাপোর্ট করছে। বিরত থাকুন। রাজ্য সরকার ভোটব্যাঙ্কের কথা ভেবে এসব করবেন না। সাধারণের কথা ভাবুন।

কবে পরিস্থিতি স্বাভাবিক হবে? কবে বাড়ি ফিরতে পারবেন ভিটেহারা মানুষগুলো? শুধু সাধারণ মানুষ নয়, বিক্ষোভকারীদের হাত থেকে রেহাই পায়নি পুলিশও। ইটবৃষ্টি, পুলিশের গাড়ি ভাঙচুর বাইক ভেঙে অগ্নিসংযোগ…বাদ যায়নি কিছুই। পরিস্থিতি নিয়ন্ত্রণ দূরে থাক, মুর্শিদাবাদে তো পুলিশকেই পালিয়ে দোকানের শাটার নামিয়ে লুকোতে দেখা গেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago