A general view of Indian Supreme Court main building in New Delhi. Supreme court is an apex court of India situated in Indian National Capital New Delhi.
খবর লাইভ : ওয়াকফ আইন বিরোধী শুনানিতে জনস্বার্থ মামলাকারীদের সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের তিন দফা অন্তর্বর্তী নির্দেশ-ঘোষিত ওয়াকফ সম্পত্তি বহাল থাকবে। এই মামলা চলাকালীন আদালত ঘোষিত ওয়াকফের চরিত্র বদল করা যাবে না। সংশোধিত আইন অনুযায়ী কালেক্টর কোনও বিতর্কিত সম্পত্তি সম্পর্কে তদন্ত চালিয়ে যাওয়াকালীন সেই সম্পত্তিকে ওয়াকফ বলা যাবে না, এই ব্যবস্থা আপাতত স্থগিত থাকবে। সব ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে এক্স অফিসিও মেম্বার বা সরকারি প্রতিনিধি ছাড়া বাকি সদস্যরা মুসলিম হবেন।
এদিন বেলা দুটো থেকে বিকেল প্রায় চারটে পর্যন্ত শুনানি চলার পর তা স্থগিত হয়। বৃহস্পতিবার বেলা দুটো থেকে এই অন্তর্বর্তী নির্দেশ সম্পর্কে আরও শুনানি চলবে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে।
শুনানিতে যে প্রশ্নগুলি উঠেছে সেগুলি যথাক্রমে:
১. এতদিন যে সম্পত্তিগুলি ওয়াকফ হিসেবে ব্যবহৃত হয়েছে সেগুলির চরিত্র একই থাকবে কি?
২. শতাব্দীর পর শতাব্দী ধরে কী করে বহু সম্পত্তি ওয়াকফ হিসেবে ব্যবহৃত হচ্ছে, প্রশ্ন আদালতের।
৩. সরকার নিয়োজিত অফিসার তদন্ত সাপেক্ষে কোনও সম্পত্তিকে ওয়াকফ হিসেবে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত সেটিকে ওয়াকফ না বলার বিধান কি যুক্তিসঙ্গত?
৪. আদালত কোনও সম্পত্তিকে ওয়াকফ স্বীকৃতি দিলে তা এই আইন অনুযায়ী বাতিল করা যায় কি?
৫. নয়া সংশোধনী সূত্রে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং রাজ্য ওয়াকফ বোর্ডের অধিকাংশ সদস্য কি মুসলিম হওয়া উচিত?
১৯৯৫ সালের ওয়াকফ আইন চ্যালেঞ্জ করে হওয়া শতাধিক মামলা বিভিন্ন হাইকোর্টে বিচারাধীন। চলতি জনস্বার্থ মামলাগুলির সঙ্গে সেই মামলাগুলিরও একসঙ্গে শুনানি হওয়া উচিত কি না প্রশ্ন তুলেছে খোদ সুপ্রিম কোর্ট।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…